টিলা ধ্বসে ঘুমের মধ্যেই প্রাণ হারালেন সাবেক শিক্ষক 

১৪ মে ২০২২, ১২:১১ PM
অপু পাল

অপু পাল © ফাইল ছবি

সিলেটের গোলাপগঞ্জে টিলা ধ্বসে ঘুমের মধ্যে প্রাণ হারিয়েছেন সাবেক শিক্ষক অপু পাল। বর্তমানে তিনি একটি বেসরকারি এনজিওতে কাজ করতেন। শনিবার (১৪ মে) ভোর রাতে উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের চক্রবর্তী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অপু পাল উপজেলার লক্ষনাবন্দ ইউপির চক্রবর্তী গ্রামের ডা. নকুল পালের ছেলে। কর্মজীবনের শুরুতে শিক্ষকতা করলেও পরে তিনি শিক্ষকতা পেশা ছেড়ে আশা-তে  যোগ দেন এবং বর্তমানে আশাতেই কর্মরত ছিলেন। এ ঘটনায় তার ছোট ভাইও গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, অপু পালের বসতঘরের পাশেই টিলা ছিল। গত দুই দিনের অব্যাহত বৃষ্টিতে শনিবার ভোর রাতে টিলা ধ্বসে পড়ে। এতে ঘরের দেয়াল ভেঙে মাটি চাপা পড়ে ঘুমের মধ্যেই প্রাণ হারান তিনি। এ ঘটনায় তার ছোট ভাইও গুরুতর আহত হয়। তাৎক্ষনিকভাবে তাদের ঘর থেকে বের করা হলেও তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তার ছোট ভাইকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: দুই চেয়ারম্যানসহ শিক্ষা প্রশাসনের ৫ পদ ফাঁকা

ঘটনার সত্যতা নিশ্চিত করেন লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান।

জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬
অপ্রাপ্তবয়স্ক শ্যালিকাকে ধর্ষণ, পদ হারালেন ছাত্রদল নেতা
  • ১২ এপ্রিল ২০২৬
বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়
  • ১২ এপ্রিল ২০২৬
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপজেলায় প্রথম তা’মীর…
  • ১২ এপ্রিল ২০২৬
মৌচাক ফ্লাইওভার থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্…
  • ১২ এপ্রিল ২০২৬