সাতক্ষীরায় মার্চে এসেছে দেড় গুণ বেশি জ্বালানি তেল, সরবরাহ স্বাভাবিক রাখতে নির্দেশ

১২ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ PM
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা-বিষয়ক মাসিক সভা

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা-বিষয়ক মাসিক সভা © সংগৃহীত

​সাতক্ষীরা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় চলতি বছরের মার্চ মাসে জেলায় প্রায় দেড় গুণ বেশি জ্বালানি তেল এসেছে। রবিবার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা-বিষয়ক মাসিক সভায় এ তথ্য জানানো হয়।

​জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

​সভায় জানানো হয়, জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কোনো কৃত্রিম সংকট যেন তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং ব্যবস্থা জোরদার করার পাশাপাশি অবৈধ মজুতদারির বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে।

এ ছাড়া সভায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে, যানজট নিরসনে নির্দিষ্ট বাস স্টপেজ চিহ্নিতকরণ, মাদকবিরোধী অভিযান জোরদার, সুন্দরবনে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান বৃদ্ধি এবং সরকারি খাস জমি উদ্ধারে কার্যক্রম জোরদার। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।  

সভায় সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো. ইজ্জতুল্লাহ এবং সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক জেলার সার্বিক উন্নয়নে প্রশাসনের সঙ্গে একাত্ম হয়ে কাজ করার আহ্বান জানান।

​অন্যদের মধ্যে সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম এবং ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ।

​সভাপতির সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জনস্বার্থ রক্ষায় জেলা প্রশাসন সর্বদা সজাগ। তেলের বাজার স্থিতিশীল রাখা থেকে শুরু করে জেলার প্রতিটি সেক্টরে শৃঙ্খলা ফেরাতে কোনো আপস করা হবে না।

একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় গাঁজাসহ আটক ছাত্রদল নেতাকে বহিষ্কার
  • ১৭ অক্টোবর ২০২৬