নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

১৩ মে ২০২২, ১০:২১ PM
কর্ণফুলী নদী

কর্ণফুলী নদী © ফাইল ছবি

গোসল করতে নেমে পানিতে ডুবেেএক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মে) বিকেল ৫টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর উত্তর পাড়ের গঙ্গাবাড়ী মন্দিরের পেছনের ২নং ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রের নাম পিয়ন দাস (১৪)। পিয়ন কোতোয়ালী থানার পাথরঘাটা ওয়ার্ডের বংশাল রোডের গোবিন্দ দাসের ছেলে। সে নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

আরও পড়ুন: টাকা চুরির অপবাদে কিশোরকে শিকলে বেঁধে নির্যাতন

সদরঘাট নৌ থানার ওসি এ বি এম মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, শুক্রবার বিকেল ৫টার দিকে গঙ্গাবাড়ী মন্দিরের পেছনের ঘাটে গোসল করতে যায় পিয়ন। এ সময় নদীতে নেমে নিঁখোজ হয় সে।

পরে আত্মীয়-স্বজন ও পাড়ার লোকজন নদীতে খোঁজাখুজি করে সন্ধ্যা ৬টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

দেশের ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই, বেশি কোন বি…
  • ০৮ এপ্রিল ২০২৬
সভা ছাড়াই সেমিনার আয়োজন জাকসুর, অভিযোগ ভিপি জিতুর
  • ০৮ এপ্রিল ২০২৬
তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল ছাত্রদল
  • ০৮ এপ্রিল ২০২৬
ভোজ্যতেল মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ পাঁচ দাবি ক্যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
গ্রামীণ সড়কে ছয় হাজার গাছের মধ্যে টিকে আছে আড়াই হাজার
  • ০৮ এপ্রিল ২০২৬
কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
close