দেশের ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই, বেশি কোন বিভাগে?

০৮ এপ্রিল ২০২৬, ০৩:১৪ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০৩:১৮ PM
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী © সংগৃহীত

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশে প্রাথমিক বিদ্যালয়বিহীন গ্রামের মোট সংখ্যা ২ হাজার ৮৪৭টি। এরমধ্যে সবচেয়ে বেশি বিদ্যালয়বিহীন গ্রাম রয়েছে চট্টগ্রাম বিভাগে এবং সবচেয়ে কম রংপুর বিভাগে।

 বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদকে তিনি এ তথ্য জানান। 

ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশের প্রতিটি গ্রামে এখনও প্রাথমিক বিদ্যালয় নেই। সারা দেশে প্রাথমিক বিদ্যালয়বিহীন গ্রামের মোট সংখ্যা ২ হাজার ৮৪৭টি। 

এ সময় বিভাগওয়ারি বিদ্যালয়বিহীন গ্রামের পরিসংখ্যান তুলে ধরেন মন্ত্রী। এতে দেখা যায়, চট্টগ্রাম বিভাগে ৮১৮টি, ঢাকা বিভাগে ৭১৭টি, রাজশাহী বিভাগে ৩৫৫টি, খুলনা বিভাগে ৩৪৯টি, ময়মনসিংহ বিভাগে ২৬৬টি, সিলেট বিভাগে ২৬০টি, বরিশাল বিভাগে ৪৫টি এবং রংপুর বিভাগে ৩৭টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই।

বিদ্যালয়বিহীন এসব গ্রামে নতুন স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে মন্ত্রী বলেন, ভবিষ্যতে বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাওয়া গেলে এবং বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও এ সংক্রান্ত শর্তাদি বিবেচনা সাপেক্ষে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 

সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬