বয়স থাকলে আমিও আউটসোর্সিং করতাম: পরিকল্পনামন্ত্রী

০৫ মে ২০২২, ০৯:৪১ PM
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান © সংগৃহীত

সময় আর বয়স থাকলে নিজেও আউটসোর্সিং করতেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, নিজেরা নিজের কাজ করা এটা সম্মানের। নিজের জীবন-জীবিকার জন্য অন্যের ওপর নির্ভরশীল হওয়া মূল্যহীন।

বৃহস্পতিবার (০৫ মে) দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে দুই মাসব্যাপী বেসিক কম্পিউটার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের একটি জনগোষ্ঠী চাকরি ছেড়ে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে মাসে লক্ষাধিক টাকা উপার্জন করছে। আমার সেই সময় নেই, বয়স হয়ে গেছে। তা না হলে আমিও তোমাদের মতো কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে বাড়িতে বসে আউটসোর্সিং করতাম।

আরও পড়ুন: এবার দেশে ঈদযাত্রা অনেকটা ভোগান্তিহীন ছিল: তথ্যমন্ত্রী

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশে এখন ঝড়ের গতিতে উন্নয়ন হচ্ছে। সুনামগঞ্জে প্রশিক্ষণের জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হয়েছে। সুনামগঞ্জ জেলার হাওর পাড়ের পিছিয়েপড়া মানুষকে কর্মদক্ষ করতে একাধিক মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার।

বেসিক কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান।

সভায় স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহানুর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার প্রমুখ।

কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন রোমেরো, বিশ্বকাপে অনিশ্চিত
  • ১৪ এপ্রিল ২০২৬
নসিমন উল্টে প্রাণ গেল নির্মাণশ্রমিকের
  • ১৪ এপ্রিল ২০২৬
৫ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের প্রস্তাব ইরানের
  • ১৪ এপ্রিল ২০২৬
এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
ঝিনাইদহ সীমান্তে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ১৪ এপ্রিল ২০২৬
এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬