এবার দেশে ঈদযাত্রা অনেকটা ভোগান্তিহীন ছিল: তথ্যমন্ত্রী

০৫ মে ২০২২, ০৯:১৩ PM
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ © সংগৃহীত

এবার দেশে ঈদযাত্রা অনেকটা ভোগান্তিহীন ছিল বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (০৫ মে) দুপুরে তথ্যমন্ত্রী তার চট্টগ্রামের দেওয়ানজী পুকুর পাড়ের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, করোনা মহামারির পর এবার যেভাবে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের মানুষ ঈদ করেছে সেটি অভাবনীয়। শুধু তাই নয়, এ বছর দেশের মানুষ যেভাবে কেনাকাটা করেছে, ব্যবসায়ীরা প্রচণ্ড খুশি ও দেশের অর্থনীতি চাঙা হয়েছে। মানুষের মধ্যে এখনো খুশির বন্যা বয়ে যাচ্ছে।

তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব সম্ভবত অন্যগ্রহে বসবাস করেন অথবা তার মাথার মধ্যে অন্য দেশ ঘুরপাক খায়। এজন্য আমার মনে হয় মির্জা ফখরুল সাহেবের স্বাস্থ্য পরীক্ষা করা দরকার। কারণ বয়স হলে অনেক ধরনের আবোল তাবোল কথা মানুষ বলে। তাদের ডাক্তারদের সংগঠন ড্যাবের উচিত তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কিছু পরীক্ষা করা।

আরও পড়ুন: সরকারের সমালোচনা করুন, অর্জনও তুলে ধরুন: তথ্যমন্ত্রী

‘প্যারিসভিত্তিক সংস্থা আরএসএফ সবসময় বাংলাদেশের প্রতি বিদ্বেষপ্রসূত’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তারা গত বছর এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছিল যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে প্রচণ্ড আপত্তিকর মন্তব্য ছিল। তারা বাংলাদেশের গণমাধ্যম নিয়েও অসত্য ভুল ও মনগড়া রিপোর্ট করে।

‘‘সেটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বৃহত্তর সাংবাদিক ইউনিয়নগুলো যেমন প্রতিবাদ জানিয়েছিল, একইভাবে প্যারিস প্রবাসী কয়েকজন বাংলাদেশি ফ্রান্সের আইনজীবীর মাধ্যমে আরএসএফের বিরুদ্ধে আইনি নোটিশ দিয়েছিল।’’

হাছান মাহমুদ বলেন, সেই আইনি নোটিশে বলা ছিল, তারা কোনো দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের ব্যাপারে এ রকম মন্তব্য করতে পারে না, ফ্রান্সের আইনেও সেটি বলা আছে, অর্থাৎ তারা ফ্রান্সের আইন লঙ্ঘন করে সেটা করেছে। সুতরাং তারা এখন যে রিপোর্ট প্রকাশ করেছে এটিও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটি আপত্তিকর ও বিদ্বেষপ্রসূত।

মাটিতে মিশতে চায় না সিগারেটের ফিল্টার, ১০ বছর পরও ছড়ায় ‘বিষ…
  • ২০ মার্চ ২০২৬
ঈদে মোটরসাইকেল উচ্ছ্বাস, সচেতনতা হারিয়ে ছুটছে গতি
  • ২০ মার্চ ২০২৬
‎ডাকসু নেতা অপুর উদ্যোগে বাগেরহাটে ঈদ সামগ্রী বিতরণ
  • ২০ মার্চ ২০২৬
ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের
  • ২০ মার্চ ২০২৬
ঈদ নিয়ে তরুণদের ভাবনা, আনন্দের আসল অর্থ কোথায়?
  • ২০ মার্চ ২০২৬
দেশের বাজারে আজ কত টাকা ভরিতে বিক্রি হচ্ছে সোনা
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence