বন্ধুর সাথে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই যুবক

০৪ মে ২০২২, ০১:৫১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে থ্রি হুইলার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৩ মে) দিনগত রাত ১২টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় এ ঘটনা ঘটে।   

নিহতরা হলেন বরিশাল সিটি করপোরেশনের ২৯ নং ওয়ার্ডের শাহপরান সড়কের বাসিন্দা শাহজাহান মৃধার ছেলে নিরব (২৫) এবং নাছির হাওলাদারের ছেলে লিমন (২০)।

জানা গেছে, নিরব তার মোটরসাইকেলে দুই বন্ধু লিমন ও সুমনকে নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় বরিশাল থেকে যাত্রী নিয়ে যাওয়া একটি থ্রি হুইলারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিরব নিহত হন এবং গুরুতর আহত লিমন ও সুমনকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, একজনকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। তবে লিমন নামে আরেকজন হাসপাতালে ভর্তি হওয়ার পরে মারা যায়। এখন সুমন নামে আরও একজন চিকিৎসাধীন রয়েছেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। 

বিশ্ব চক্ষু সম্মেলন: সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার …
  • ০২ এপ্রিল ২০২৬
বলপ্রয়োগ নয়, ‘যুদ্ধবিরতি’ কার্যকর করে হরমুজ প্রণালি সচল করা…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্…
  • ০২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬