চাঁদপুরের দুটি গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

০১ মে ২০২২, ০২:৪৭ PM
ঈদ উদযাপন

ঈদ উদযাপন © সংগৃহীত

আফগানিস্তান, নাইজেরিয়াসহ কয়েকটি দেশে চাঁদ দেখা যাওয়ায় চাঁদপুরের দুটি গ্রামের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে। রবিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় ঈদের নামাজের মাধ্যমে এই গ্রামের লোকজন ঈদ উদযাপন শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুরের হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা ও শমেসপুর গ্রামের কিছু মানুষ ঈদুল ফিতর উদযাপন করেন। সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাদ্রা দরবার শরীফের পীরজাদা পীর ড. মুফতি বাকি বিল্লাহ মিশকাত চৌধুরী। তিনি বলেন, হানাফি, হাম্বলি ও মালেকি— এই তিন মাজহাবের চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে, পৃথিবীর পশ্চিম প্রান্তে যদি চাঁদ দেখা যায়। সেই খবর যদি কোনো নির্ভরযোগ্য মাধ্যমে পূর্ব প্রান্তে পৌছায় তাহলে পূর্ব প্রান্তের মানুষদের জন্য রোজা রাখা ফরয এবং ঈদ উদযাপন করা ওয়াজিব।

তিনি আরও বলেন, শনিবার আফগানিস্তান, নাইজেরিয়া ও মালিতে চাঁদ দেখা গেছে। তাই আমরা ঈদুল ফিতর উদযাপন করছি।

খাল খনন কর্মসূচি নিয়ে বিএনপির দুপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া
  • ২৩ মার্চ ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন তুরস্কে, উপবৃত্তি-আবা…
  • ২৩ মার্চ ২০২৬
যুক্তরাজ্য বৃদ্ধি করছে সব ধরনের ভিসা ও নাগরিকত্ব ফি
  • ২৩ মার্চ ২০২৬
ভিন্ন আঙ্গিকে আদিবাসী শিক্ষার্থীদের ঈদ উদযাপন
  • ২৩ মার্চ ২০২৬
হাবিবুল বাশারকে প্রধান করে জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক…
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভীড়ে মাভাবিপ্রবি যেন এক মিলনমেলা
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence