সপরিবারে করোনা আক্রান্ত যুবলীগ চেয়ারম্যান পরশ

০১ মে ২০২২, ১০:৩৮ AM
ন শেখ ফজলে শামস্ পরশ ও তার সহধর্মিণী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী

ন শেখ ফজলে শামস্ পরশ ও তার সহধর্মিণী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী © ফাইল ফটো

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও তার সহধর্মিণী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে ডাক্তারের পরামর্শে তারা নিজ বাসায় আইসোলেশনে আছেন। তারা সকল স্তরের নেতা-কর্মী ও দেশবাসীর নিকট রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন।

শনিবার রাতে যুবলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

সংগঠনের উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিকিৎসকের পরামর্শে বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন পরশ-যূথী দম্পতি। সব স্তরের নেতা-কর্মী ও দেশবাসীর কাছে দ্রুত আরোগ্য লাভে দোয়া চেয়েছেন পরশ।

যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সপরিবারে করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর ও পরিবারের সদস্যদের রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। যুবলীগ চেয়ারম্যান ও পরিবারের সদস্যদের দ্রুত সুস্থ্যতার জন্য দেশব্যাপী সব মসজিদে দোয়া ও মন্দির, গীর্জা এবং প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সভার আয়োজন করার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন।

রোববার বাদ আসর ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের নীচ তলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence