তিল ধারণের ঠাঁই নেই শিমুলিয়া ঘাটে

০১ মে ২০২২, ০৯:৫২ AM
শিমুলিয়া ঘাট

শিমুলিয়া ঘাট © ফাইল ফটো

ঈদকে কেন্দ্র করে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষ ও যানবাহনের ঢল নেমেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। বিগত কয়েক দিন যাত্রীদের চাপ থাকলেও রোববার (১ মে) সকাল থেকে তা কয়েকগুণ বেড়েছে।

ফেরিরঘাটে যানবাহন ও মোটরসাইকেলর দীর্ঘ সারি। লঞ্চ ও স্পিডবোট ঘাটেও যাত্রীচাপে তিল ধারণের ঠাঁই নেই। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে যে যেভাবে পারছে ঘাটে আসছে। লঞ্চ, ফেরি, স্পিডবোটে শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌরুট হয়ে পাড়ি দিচ্ছে প্রমত্তা পদ্মা।

জানা গেছে, শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌপথে ছোট-বড় মিলিয়ে ১০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। পাশাপাশি রয়েছে ৮৫টি লঞ্চ ও ১৫২টি স্পিডবোট ও ৮টি ট্রলার। সেহরির সময় থেকেই এ ঘাটে ভিড়তে শুরু করেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। ফেরিতে মোটরসাইকেলের চাপ দেখা গেছে বেশি। এক নম্বর ঘাট দিয়ে কেবল মোটরসাইকেলই পার করছে বিআইডব্লিউটিসি। সকাল থেকে ৪টি ফেরিতে করে কয়েক হাজার মোটরসাইকেল পার করেছে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, নৌরুটে ১টি রোরো, ২টি মিনি রোরো, ২টি কেটাইপ ও ২টি ডাম্পসহ মাত্র ১০টি ফেরি সচল রয়েছে।

বিআইডব্লিউটিএ শিমুলিয়া নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক শাহাদাত হোসেন জানান, আজ যাত্রীচাপ অনেক বেশি। সকাল থেকে লঞ্চ সচল রয়েছে। সুশৃঙ্খলভাবে যাত্রী পারাপারের জন্য আমরা চেষ্টা করছি।

ট্যাগ: ঈদ
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬