বাবার ফুটপাতের দোকানে মিষ্টি বিক্রি করছেন বিসিএস ক্যাডার দুই ভাই

৩০ এপ্রিল ২০২২, ০২:৫০ PM
মিষ্টি বিক্রি করছেন বিসিএস ক্যাডার দুই ভাই

মিষ্টি বিক্রি করছেন বিসিএস ক্যাডার দুই ভাই © সংগৃহীত

সম্পর্কে আপন দুই ভাই। পেশায় একজন শিক্ষক, অন্যজন চিকিৎসক। দুইজনই বিসিএস ক্যাডার। ঈদের ছুটিতে বাড়ি এসে বাবার ফুটপাতের মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি করছেন দুই ভাই।

বৃহস্পতিবার সন্ধ্যায় এমন দৃশ্য দেখা গেছে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারের চাল হাটায়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বাবু উত্তম কুমার পালের দুই সন্তান। দুই সন্তানের মধ্যে অমিত কুমার পাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেন। পরে তিনি ৩৫ তম বিসিএস পরীক্ষায় পাশ করে সান্তাহার সরকারি কলেজে যোগদান করেন। আরেক সন্তান মৃনাল কুমার পাল মিঠন এমবিবিএস শেষে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছে। তিনিও বিসিএস ক্যাডার। দুই ভাই ঈদের ছুটিতে বাড়িতে এসে পিতার ফুটপাতের মিষ্টির দোকানে বসে দোকানদারি করেন।

আরও পড়ুন: ধর্ষণচেষ্টা নয়, ধর্ষণের শিকার হয়েছেন সেই কলেজছাত্রী

এ বিষয়ে অমিত কুমার পাল বলেন, আমার বাবা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছেন। আমি বিসিএস ক্যাডার হলেও কোনো কাজকেই ছোট করে দেখিনা। তাই সুযোগ পেলেই বাবার মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি করতে আসি।

মৃনাল কুমার পাল মিঠন বলেন, এবার ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়ি এসেছি। বাবার ব্যবসা ছোট হলেও ভিড় অনেক বেশি। বাবা একা মানুষ। একা আর কত করবে। তাই বাবাকে সহযোগিতা করতে ছুটে এসেছি। সুযোগ পেলেই আমরা বাবাকে সহযোগিতা করি।

ছেলেদের এমন কাজে খুশি পিতা বাবু উত্তম কুমার পাল। তিনি বলেন, আমার ছেলে মেয়েদের কখনো ভালো প্রাইভেট, ভালো পোশাক, খাদ্য, ঘুমানোর ভালো জায়গা দিতে পারেনি। আমার ও আমার স্ত্রী বাসনা রানীর সার্বিক প্রচেষ্টায় আজ ছেলে ভালো জায়গায় এসেছে।

ফাইনালে বাংলাদেশের সামনে ভারত, মোবাইলে যেভাবে দেখবেন
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায় খামেনি-রাহুল-তারেক-…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬