ভাইকে গাছের সঙ্গে বেঁধে বোনকে ধর্ষণ

২৯ এপ্রিল ২০২২, ০৮:১০ PM
ধর্ষণ

ধর্ষণ © প্রতীকী ছবি

কুয়াকাটায় ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ এপ্রিল) মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।    

এ ঘটনায় অভিযুক্ত হাছান শরীফকে (১৬) প্রধান আসামি করে চারজনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই শিশুর মা বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। তবে এ মামলায় এখনো কাউকে আটক করেনি পুলিশ। অভিযুক্ত হাছান কুয়াকাটা পৌর এলাকার ইব্রাহিম শরীফের ছেলে। 

মামলার বরাতে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে পশ্চিম কুয়াকাটায় ওই শিশু ও তার বড় ভাই (৯) পার্শ্ববর্তী মাছের ঘেরে জিলাপী ফল খেতে গিয়েছিল। এ সময় হাছান ওই শিশুর ভাইকে আম গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে। পরে ঝোপের মধ্যে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে হাছান। 

জানা যায়, এ ঘটনায় ওই শিশুর প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। ওই শিশুকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence