বন্ধুদের সঙ্গে ইফতার পার্টিতে যোগ দিতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ

২৭ এপ্রিল ২০২২, ০৯:৩৫ PM
অপূর্ব হালদার

অপূর্ব হালদার © সংগৃহীত

ইফতার পার্টিতে যোগ দিতে গিয়ে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বন্ধুদের সঙ্গে ইফতার করার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল ওই শিক্ষার্থী।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ওই ছাত্রের নাম অপূর্ব হালদার (১৫)। সে বরিশাল জিলা স্কুলের দশম শ্রেণির ‘ক’ শাখার ছাত্র।

নিখোঁজ অপূর্বের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সে তার পরিবারকে জানায় সন্ধ্যায় একটি রেস্তোরায় বন্ধুদের সঙ্গে ইফতার করবে। এই কথা বলে বিকেলে কাজীপাড়ার নিজ বাসা থেকে বেরিয়ে যায়। অনেক রাত হয়ে যাওয়ায় বাড়ি না ফেরায় তার মুঠোফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়। রাত ৮টার দিকে তার ফেসবুক আইডিও ডিএকটিভ হয়ে যায়। পরে ওইদিন রাতেই পরিবারের লোকজন কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

আরও পড়ুন: আমি কবিতা লিখি না, আমি জীবন লিখি কাগজে

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, ওই ছাত্রকে উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ। তার মোবাইল নম্বরের সবশেষ অবস্থান শনাক্তে কাজ চলছে। আশা করা যায়, দ্রুত সময়ের মধ্যে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।

দেশের ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই, বেশি কোন বি…
  • ০৮ এপ্রিল ২০২৬
সভা ছাড়াই সেমিনার আয়োজন জাকসুর, অভিযোগ ভিপি জিতুর
  • ০৮ এপ্রিল ২০২৬
তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল ছাত্রদল
  • ০৮ এপ্রিল ২০২৬
ভোজ্যতেল মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ পাঁচ দাবি ক্যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
গ্রামীণ সড়কে ছয় হাজার গাছের মধ্যে টিকে আছে আড়াই হাজার
  • ০৮ এপ্রিল ২০২৬
কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
close