আমি কবিতা লিখি না, আমি জীবন লিখি কাগজে

২৭ এপ্রিল ২০২২, ০৯:২৩ PM
তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন © ফাইল ছবি

এবার জীবন নিয়ে কবি লিখেছেন ভারতে ‘নির্বাসিত’ বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। ফেসবুকে পোস্ট করা কবিতাটিতে জীবনের নানা বিষয় তুলে ধরেছেন তিনি।

নিচে দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য তসলিমা নাসরিনের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

আমি কবিতা লিখি না, আমি জীবন লিখি কাগজে
কবিতা লিখি না,
পাহাড়ের চুড়োয় দাঁড়ালে যে হাওয়া এসে শরীরে ধাক্কা খায়, সেটি লিখি।
গভীর রাত্তিরে সমুদ্রের খুব কাছে বসে থেকে যে হুহু শব্দ শুনি জলের কান্নার, সেটি লিখি।
নদীর নিকটে গিয়ে মাছের, মাছরাঙাদের, মানুষের কোলাহল লিখি।
আমি কবি নই, এক পিপাসার্ত পথিক মাত্র।
পৃথিবী ভ্রমণ করে করে ঘৃণার হিশ হিশ লিখি,
যুদ্ধ লিখি,
লাশের স্তূপ থেকে দুর্গন্ধ বেরোয়, সেটি লিখি।
খুনোখুনিতে লোকেরা ব্যস্ত হয়ে গেলে লিখি,
লিখে রাখি।
কলম দোয়াত না পেলে আংগুলের রক্ত দিয়ে লিখি। তবু লিখি।
যতদিন পথ আছে, পথের কাঁটাগুলো লিখে যাবো।
দুঃখ কষ্ট লিখে যাবো,
হাহাকার লিখে যাবো।
মানুষের ঈর্ষা আর ক্রোধের আওয়াজ লিখে যাবো।
অরণ্য পোড়ার আগুন লিখে যাবো,
চড়ুইয়ের, চিতার, আর চিত্রল হরিণের উর্ধশ্বাস ছুটোছুটি লিখে যাবো।
সব লেখা শেষ হলে,
সকলে ঘুমিয়ে গেলে,
ভালোবাসা লিখে যাবো।

প্রাইম ব্যাংক পিএলসিতে সিনিয়র ম্যানেজার পদে চাকরি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
সিটি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
সাতকানিয়ায় দাখিলে কৃতিত্ব অর্জনকারী ছাত্রীদের সংবর্ধনা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ এআইটি অ্যালামনাই অ্যাওয়ার্ড …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ব্রিটিশ ভারতে দাপ্তরিক ভাষা উর্দু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬