অষ্টম শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

২৬ এপ্রিল ২০২২, ০৪:১২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

পটুয়াখালীর দুমকিতে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার বিকাল ৫ টায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের ১ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম সাকিব (১৬)। সে স্থানীয় এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ত। তার বাবা সোলায়মান শরীফ তেমন কোনো কাজকর্ম করতে পরেন না বলে পড়াশোনার পাশাপাশি সে দিনমজুরের কাজ করত।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবারও কাজের জন্য বেরিয়ে যায় সাকিব। কাজ থেকে ফিরে তার শরীর  ভালো লাগছে না বলে মাকে জানায়। এছাড়া ঈদকে সামনে রেখে বাবাকে একটি প্যান্ট কিনে দিতে বলে। তার বাবা সন্ধ্যায় প্যান্ট কিনে দেবেন বলে তাকে আশ্বস্ত করেন। এরপর সকলের অনুপস্থিতিতে নিজ বসত ঘরের বারান্দার আড়ার সঙ্গে গলায় গামছা লাগিয়ে ফাঁস দেন।

আরও পড়ুন: র‌্যাগ ডে নিয়ে হাইকোর্টের নির্দেশ বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রভাব ফেলবে

পরে তার বাবা- মা ও স্থানীয় লোকজন এসে লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দুমকি থানার ওসি মো. আবদুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে পরিবারের কাছ থেকে লিখিত রেখে লাশ দাফনের অনুমতি দেন।

দুমকি থানার ওসি আবদুস সালাম বলেন, আত্মহত্যার প্রকৃত কোনো কারণ জানা যায়নি। তবে স্থানীয় লোকজন ও পরিবারের অনুরোধে লিখিত রেখে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close