নিউ মার্কেটে সংঘর্ষ

৯ হাজার টাকা বেতনে চাকরি করতেন নিহত মোরসালিন

২১ এপ্রিল ২০২২, ১২:৫০ PM
নিহত মোরসালিন

নিহত মোরসালিন © সংগৃহীত

নিউ মার্কেটে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় আহত মোরসালিন মারা গেছেন। তিনি নিউ মার্কেটের একটি শার্টের দোকানে নয় হাজার টাকা বেতনে চাকরি করতেন। আজ বৃহস্পতিবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

নিহত মোরসালিনের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার কালাইনগর গ্রামে। তার বাবার নাম মো. মানিক মিয়া। কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুরে স্ত্রী অনি আখতার মিতু এবং দুই মেয়ে সুমাইয়া ইসলাম লামহা (৭) ও আমির হামজাকে (৪) নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

নিহত মোরসালিনের স্ত্রী জানান, নিউমার্কেটে একটি শার্টের দোকানে মাসে ৯ হাজার টাকা বেতনে তার স্বামী কাজ করতেন। সেই টাকা দিয়েই তাদের সংসার চলত।

আরও পড়ুন- নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় নাহিদের পর চলে গেলেন মোরসালিনও

গত মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে সংঘর্ষের সময় নুরজাহান মার্কেটের সামনে ইটের আঘাতে আহত হয়েছিলেন মোরসালিন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার ভোর ৪টা ৩৬ মিনিটে তিনি মারা যান।
এর আগে সংঘর্ষের ঘটনায় নাহিদ নামে একজনের মৃত্যু হয়েছে।

এর আগে, কুরিয়ার সার্ভিসের ডেলিভারী বয় নাহিদও মারা যান। দুই পক্ষের সংঘর্ষে গুরুত্বর আহত হয়েছিলেন নাহিদ।

এদিকে সোমবার শুরু হওয়া এই সংঘর্ষ দুইদিনের বেশি সময় ধরে চলে। পরে বুধবার রাতে শিক্ষামন্ত্রণালয়, পুলিশ, কলেজ কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও ব্যবসায়ী সমিতির নেতারা বসে মীমাংসা করেন। ছাত্রদের দাবিগুলো মেনে নেন ব্যবসায়ীরা। আজ থেকে দোকান খুলেছেন দোকানদাররাও।

বিসিএস একটা হাইপ, একটা ট্রাপ আর সমাজ-পরিবারের চাপিয়ে দেয়া প…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন
  • ০৬ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
৯টা বাজতেই বন্ধ গেট, নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি ৩২ …
  • ০৬ এপ্রিল ২০২৬
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি নিলে নিষেধাজ্ঞা
  • ০৬ এপ্রিল ২০২৬
close