নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় নাহিদের পর চলে গেলেন মোরসালিনও

২১ এপ্রিল ২০২২, ০৭:৫৬ AM
নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় মারা যাওয়া মোরসালিন

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় মারা যাওয়া মোরসালিন © সংগৃহীত

রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় আহত মোরসালিন (২৬) মারা গেছেন। আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোর ৪টা ৩৬ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হাসপাতালের পুরোনো ভবনের জেনারেল আইসিইউর ২৩ নম্বর বেডে চিকিৎসা চলছিল তার। ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের সময় গুরুতর আহত হন তিনি।

এ তথ্যে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। মোরসালিনের শ্যালক ফরহাদ হোসেনও তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। গত মঙ্গলবার দ্বিতীয় দিনের সংঘর্ষের সময় ইটের আঘাতে আহত হয়েছিলেন মোরসালিন। পরে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা শাকিল জানিয়েছিলেন, সংঘর্ষের সময় নুরজাহান মার্কেটের সামনে ইটের আঘাতে মোরসালিন আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় তাকে।

মোরসালিনের হুমাইয়া ইসলাম লামহা (৭) ও আমির হামজা (৪) নামের দুই সন্তান আছে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার কালাই নগর গ্রামের বাসিন্দা তিনি। রাজধানীর কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুরে পরিবার নিয়ে থাকতেন।

আরো পড়ুন: ছাত্রদের দাবি ‘মেনেছেন ব্যবসায়ীরা’, আজ খুলছে নিউমার্কেট

তার স্ত্রী অনি আখতার মিতু জানান, নিউমার্কেটে শার্টের দোকানে নয় হাজার টাকা বেতনে চাকরি করতেন মোরসালিন। মঙ্গলবার সকালে তিনি বাসা থেকে বেরিয়ে যান নিউমার্কেটের উদ্দেশে।

এর আগে সংঘর্ষে আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নাহিদ হাসান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়। গত মঙ্গলবার হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারে রাত ৯টা ৪০ মিনিটে মারা যান তিনি।

মহিলা কলেজ চাইলেন স্পিকারও, শিক্ষামন্ত্রী বললেন—‘কলমাকান্দা…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার
  • ১২ নভেম্বর ২০২৬
কৃষক কার্ড করতে গিয়ে জানতে পারেন মৃত, নিজেকে জীবিত প্রমাণে …
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রস্তাব করা সব উপজেলায় একটি করে মহিলা কলেজ দেওয়া হোক’
  • ১২ নভেম্বর ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার-বিষয়ক সেমিনার অনু…
  • ১২ নভেম্বর ২০২৬
বিরোধী দলের কোনো আসনের শিক্ষাপ্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া হয়নি
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950