শিক্ষকদের ওপর ব্যবসায়ীদের ইটপাটকেল নিক্ষেপ

১৯ এপ্রিল ২০২২, ০১:৪৬ PM
আলোচনার জন্য যাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষকরা

আলোচনার জন্য যাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষকরা © সংগৃহীত

রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন দোকানের কর্মী-ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। ফলে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ঢাকা কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধি দল দুপুর ১২টা ৪০ মিনিটে ঘটনাস্থলে আসেন।

তবে নিউমার্কেটে প্রবেশের আগেই তাদেরকে দেখে ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় তারা নিউ মার্কেটের বিভিন্ন ভবন ও রাস্তা থেকে এলোপাতাড়িভাবে শিক্ষকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন বলে শিক্ষার্থীদের অভিযোগ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্যবসায়ীদের একমুখী উসকানিতে এ সংঘর্ষ শুরু হয়েছে। কলেজ প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যবসায়ীদের একগুঁয়েমি ও হিংস্র আচরণের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম মইনুল হোসেন সাংবাদিকদের বলেন, আমরা পরিস্থিতি শান্ত করার জন্য শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলাম। কিন্তু নিউ মার্কেট ইটের কারণে প্রবেশই করতে পারিনি।

এদিকে এ সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের ৩৫ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি তাদের ১০ জনের বেশি আহত হয়েছেন।

ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার জানান, গতকাল থেকে এ পর্যন্ত সংঘর্ষের ঘটনায় কলেজের অন্তত ৩৫ শিক্ষার্থী আহত হয়েছে৷

দোকান কর্মী-ব্যবসায়ীদের অভিযোগ শিক্ষার্থীরা দোকানের সামনে লাগানো সিসি ক্যামেরা, লাইট ও দোকানপাট ভাঙচুর করছেন।

গতকাল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান ব্যবসায়ীরা। শিক্ষার্থীর দাবি, এদিন রাতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সেখানে যান ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ব্যবসায়ীদের দাবি, ‘ঢাকা কলেজের কয়েকজন ছাত্র রাতে একটি ফাস্টফুডের দোকানে খাবার খান। তবে টাকা না দিয়েই তারা চলে যাচ্ছিলেন। এ নিয়ে ছাত্রদের সঙ্গে তর্কাতর্কি হয় দোকানের লোকজনের। এরপরই ঢাকা কলেজের ছাত্ররা দোকান ভাঙচুর করেন। পরে ব্যবসায়ীরা একসঙ্গে বের হন বলে দাবি তাদের।

 

পরীক্ষার্থীদের যাতায়াতে বাস ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎসহ একগুচ্ছ…
  • ২৫ মার্চ ২০২৬
এসএসসি নয়, শুধু এইচএসসির পরীক্ষা অভিন্ন প্রশ্নে নেওয়ার উদ্য…
  • ২৫ মার্চ ২০২৬
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে নেওয়ার পরিকল্পনা:…
  • ২৫ মার্চ ২০২৬
‘বউরে কত করে কইলাম তোমরা বাড়ি থাকো, আমি যাই’
  • ২৫ মার্চ ২০২৬
নবীন ফ্যাশন বন্ধের নেপথ্যে দুই পাঞ্জাবি কিনলে ৪টি ফ্রি, বাই…
  • ২৫ মার্চ ২০২৬
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে জীবিত উদ্ধার ১১
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence