খাদ্যদ্রব্যের অবৈধ মজুতে ৫ বছরের জেল, নতুন আইন

১৮ এপ্রিল ২০২২, ০৪:০৬ PM
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম © ফাইল ফটো

খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণনে অনিয়ম করলে সর্বোচ্চ পাঁচ বছরের জেল, ১০ লাখ টাকা জরিমানা বা উভয়দণ্ড দেয়া হবে। এমন বিধান রেখে নতুন একটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে সরকার।

সোমবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে ‘খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।

সভাশেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বাজারে যাতে খাদ্যদ্রব্যের কোয়ালিটি নিশ্চিত থাকে সেজন্য নতুন আইন করা হচ্ছে। আগের একটি অধ্যাদেশ ও আইনকে একীভূত করে নতুন এই আইন করা হচ্ছে।

আরও পড়ুন: বক্স খাটের ভেতরে মিললো টিসিবির সয়াবিন তেল, আটক ২

প্রস্তাবিত আইনে খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণনে অনিয়ম করলে সর্বোচ্চ পাঁচ বছর জেল, ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেয়ার কথা বলা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, এসব অনিয়মের বিচার নিরাপদ খাদ্য আদালতে করা যায় কিনা, সে বিষয়ে মন্ত্রিসভা পর্যবেক্ষণ দিয়েছে। নতুন আইন পাস হলে ভ্রাম্যমাণ আদালতেও এসব অপরাধের বিচার করা যাবে।

লেবাননে হাতুড়ি দিয়ে যিশুর মূর্তি ভাঙলেন ইসরায়েলি সেনা, তীব্…
  • ২০ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা…
  • ২০ এপ্রিল ২০২৬
কলসি কাঁখে সুপেয় পানির দাবিতে ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধি…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদীপ কুমার আর নেই
  • ২০ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করেছে এনসিপি:…
  • ২০ এপ্রিল ২০২৬