গাঁজা-ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

২০ এপ্রিল ২০২৬, ১১:৪৬ AM
আটক চারজন

আটক চারজন © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে এক নারী মাদক কারবারিসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা ও ৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে বাউফল থানা-পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন কাশিপুর গ্রামের জামাল মীরের স্ত্রী খাদিজা বেগম (৪০), একই গ্রামের মোজাম্মেল মীরের ছেলে খায়রুল ইসলাম মীর (২০), কমলাপুর গ্রামের আজহার কাজীর ছেলে সবুজ কাজী (৩০) ও নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের সোবহান আকনের ছেলে সুমন আকন (৩২)।

থানা সূত্র জানায়, খাদিজা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে তিনি বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ,…
  • ১৮ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা: রি…
  • ১৮ আগস্ট ২০২৬
৭ দিনের মধ্যে প্রতিস্থাপন হচ্ছেন ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত…
  • ১৮ আগস্ট ২০২৬
কারিগরির ২১৮ জুনিয়র ইনস্ট্রাক্টরের গ্রেডেশন তালিকা প্রকাশ, …
  • ১৮ আগস্ট ২০২৬
বদলে যাচ্ছে বাংলাদেশ জেলের নাম
  • ১৮ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
  • ১৮ আগস্ট ২০২৬