ঈদযাত্রায় কবে কোথায় কীভাবে মিলবে ট্রেনের টিকিট, জেনে নিন

১৪ এপ্রিল ২০২২, ০৭:৪৮ AM
কমলাপুর স্টেশন থেকে পাওয়া যাবে না ঈদযাত্রার সব ট্রেনের টিকিট

কমলাপুর স্টেশন থেকে পাওয়া যাবে না ঈদযাত্রার সব ট্রেনের টিকিট © ফাইল ফটো

এবারের ঈদযাত্রায় রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাত্রীর চাপ কমাতে পাঁচটি কেন্দ্র থেকে এবার পাওয়া যাবে ট্রেনের টিকিট। এ তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বুধবার (১৩ এপ্রিল) রেলভবনে ঈদের আগাম টিকিট বিক্রি ও ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, রেলের ঈদযাত্রার পরিকল্পনা সাজিয়েছি ৩ মে ঈদ ধরে। টিকিট কিনতে কমলাপুরে যাত্রীর একটা বিরাট ভিড় থাকে। এ জন্য এবার ঢাকার পাঁচটি কেন্দ্র থেকে ট্রেনের টিকিট বিক্রি করা হবে। কেন্দ্রগুলো হলো কমলাপুর রেল স্টেশন, ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন, তেজগাঁও স্টেশন, ঢাকা বিমানবন্দর স্টেশন  ও ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন)।

এর মধ্যে কমলাপুর থেকে পশ্চিমাঞ্চল ও খুলনাগামী স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি হবে। বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী আন্তঃনগর ট্রেনের টিকিট মিলবে। এ ছাড়া তেজগাঁও থেকে ময়মনসিংহ ও জামালপুর রুটের আন্তঃনগর ট্রেন এবং দেওয়ানগঞ্জ স্পেশালের টিকিট বিক্রি হবে। আর ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি হবে। এ ছাড়া ফুলবাড়িয়া থেকে সিলেট ও কিশোরগঞ্জগমী আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে।

রেলমন্ত্রী জানান, ইন্টারনেট ও অ্যাপে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে। আর কাউন্টারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি। ঈদের অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না। স্পেশাল ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না, সেগুলো শুধু কাউন্টার থেকে বিক্রি হবে।

এবার ঈদে ছয় জোড়া বিশেষ ট্রেন থাকবে। এর মধ্যে চাঁদপুর স্পেশাল-১ ও চাঁদপুর স্পেশাল-২ ট্রেন চট্টগ্রাম-চাঁদপুর রুটে চলবে ২৯ এপ্রিল থেকে ১ মে ও ঈদের পর ৪ মে থেকে ৮ মে। এ ছাড়া দেওয়ানগঞ্জ স্পেশাল ঢাকা দেওয়ানগঞ্জ রুটে একই সময়ে চলবে। খুলনা স্পেশাল ট্রেনটি ঢাকা-খুলনা রুটে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসের অতিরিক্ত রেক দিয়ে চলাচল করবে। এটি আগামী ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চালানো হবে।

আরো পড়ুন: প্রজ্ঞাপন বাতিল, সারাদেশে ট্রেন চলাচল শুরু

এ ছাড়া ঈদের দিন শোলাকিয়ায় স্পেশাল-১ ভৈরব বাজার ও কিশোরগঞ্জ রুটে এবং শোলাকিয়ায় স্পেশাল-২ চলাচল করবে ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে। ঈদের আগের ৭ দিন ২৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনে সাপ্তাহিক বিরতি থাকবে না। এতে অতিরিক্ত ৯২টি আন্তঃনগর ট্রেন পরিচালনা করতে পারবে রেলওয়ে। ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলবে না।

আগামী ২৩ এপ্রিল বিক্রি হবে ২৭ এপ্রিলের টিকেট। একইভাবে ২৪ এপ্রিল ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল ৩০ এপ্রিলের এবং ২৭ এপ্রিল ১ মের টিকিট মিলবে। রোজা ৩০টি হলে ৩ মে ঈদ হবে। সেক্ষেত্রে ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মের টিকেট। ফিরতি যাত্রা শুরু হবে আগামী ৫ মে। ওই দিনের ট্রেনের টিকেট বিক্রি হবে ১ মে।

ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ০১ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত, বাংলাদেশে কবে?
  • ০১ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনি কোথায় আছেন, জানালেন রুশ রাষ্ট্রদূত
  • ০১ এপ্রিল ২০২৬
টানা তিন দফায় বাড়ল সোনার দাম, আজ ভরি কত?
  • ০১ এপ্রিল ২০২৬
কোন সময় ঘুমালে রোগের ঝুঁকি বাড়ে?
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence