মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা

১১ এপ্রিল ২০২২, ০৫:০৯ PM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহীত

মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া হচ্ছে ১৫ টাকা। আর সর্বোচ্চ ভাড়া ৭৫ টাকা। এ তথ্য জানিয়েছেন ম্যাস র‍্যাপিড ট্রানজিড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক। আজ সোমবার (১১ এপ্রিল) সকালে মেট্রোরেল-১ টার্মিনাল পরিদর্শন শেষে একথা জানান তিনি।

এসময় তিনি বলেন, ১৬ ডিসেম্বর থেকে চালু হবে মেট্রোরেল। প্রাথমিকভাবে চলবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। যেকোনো এক স্টেশন থেকে পরের স্টেশনে যেতে গুনতে হবে ১৫ টাকা। ভাড়া নির্ধারণে জিরো পয়েন্ট ধরা হয়েছে মিরপুর ১১ নম্বরকে।

এমআরটি লাইন ৬ এ ভূমি অধিগ্রহণ, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশ নির্মানসহ পাঁচটি খাতে সাড়ে ১১ হাজার কোটি টাকা খরচ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলেও জানান ম্যাস র‍্যাপিড ট্রানজিড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।

এর আগে উড়াল মেট্রোট্রেনের ভাড়া কেমন হতে পারে তার একটি ধারণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সেখানে তারা জানিয়েছে, স্টেশন প্রতি ভাড়া বৃদ্ধি পেতে পারে ৫ টাকা হারে।

আরও পড়ুন- প্রাথমিকের শিক্ষক-কর্মচারীদের ফেসবুকে নজরদারি করবে সরকার

প্রকাশিত সম্ভাব্য ভাড়ার তালিকায় জিরো পয়েন্ট ধরা হয়েছে মিরপুর ১১ কে। সে অনুযায়ী, পল্লবীর ভাড়া ১৫ টাকা, উত্তরা দক্ষিণের ভাড়া ২০ টাকা এবং উত্তরা উত্তরের ভাড়া ২৫ টাকা। অন্যদিকে মিরপুর ১১ থেকে মিরপুর ১০ এর ভাড়া ১৫ টাকা, কাজীপাড়ার ভাড়া ২০ টাকা, আগারগাঁওয়ের ভাড়া ২৫ টাকা, বিজয় সরণি ও ফার্মগেট পর্যন্ত ৩০ টাকা, কারওয়ান বাজার ও শাহবাগ পর্যন্ত ৩৫ টাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া ৪০ টাকা, মতিঝিল ৪৫ টাকা এবং কমলাপুর ৫০ টাকা।

তবে যে কোনো কারণে এ ভাড়া কমাতে বা বাড়াতে পারে ম্যাস র‍্যাপিড ট্রানজিড কর্তৃপক্ষ।

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সবাই
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স…
  • ০১ এপ্রিল ২০২৬
পে-স্কেলের বাস্তবায়ন দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি ক…
  • ০১ এপ্রিল ২০২৬
হামসহ ১০ রোগের টিকা সংকট, দ্রুত সমাধানের আশ্বাস স্বাস্থ্য স…
  • ০১ এপ্রিল ২০২৬
যে শর্তে যুদ্ধ শেষ করতে চায় ইরান
  • ০১ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ৯ শিশুর শরীরে হাম সনাক্ত, হাসপাতালে ভর্তি ৫
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence