আওয়ামী লীগ নেতা রাসেলের উদ্যোগে ইফতার বিতরণ

০৪ এপ্রিল ২০২২, ০৮:৪০ PM
ইফতার বিতরণ

ইফতার বিতরণ © টিডিসি ফটো

বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি অন্যতম সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেলের ব্যক্তিগত উদ্যোগে চট্টগ্রামের হাটহাজারীর বিভিন্ন স্থানে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

প্রতিবারের মত এবারও মাসব্যাপী এই কার্যক্রম শুরু হয়। প্রথম দিন রবিবার শতাধিক পথচারী, প্রতিবন্ধী, রিক্সাচালক, ভ্যান চালক, দিন মজুরদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা রাসেল বলেন, পুরো রমজান মাস জুড়েই এই কার্যক্রম চলবে। প্রতিদিন হাটহাজারীর বিভিন্ন স্থানে শতাধিক রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হবে।

এক ভিডিও বার্তায় তিনি জানান, রমজান সংযমের মাস, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের চারপাশের খেটে খাওয়া মানুষের দিকে খেয়াল রাখতে বলেছেন, সে জায়গা থেকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

ছাত্রলীগ ও ইয়ুথ ফর বিল্ডিং বেটারের ভলান্টিয়ারা কার্যক্রমে অংশ নেন

জানা যায়, এই আয়োজনে ছাত্রলীগ ও ইয়ুথ ফর বিল্ডিং বেটার বাংলাদেশের ভলান্টিয়ারা রিক্সাচালক, দিনমজুর ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করছেন।

এসময় ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান সুমন, আহাদ, রুবেল, রাশেদুল আলম রাশেদ, আরাফাতসহ প্রমুখ স্বেচ্ছাসেবক।

এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence