‘সরকার চাইলে প্রধান শিক্ষকদের নিয়োগ এনটিআরসিএ’র মাধ্যমে’

০২ এপ্রিল ২০২২, ০৯:১৭ AM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ দেয়া হয়। তবে সরকার চাইলে তাদের নিয়োগও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে সম্পন্ন করা হবে।

বুধবার জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, আমাদের শিক্ষকরা আবেদনের সময় দেখেন কোথায় কোথায় পোস্ট খালি আছে। কেননা তারা জানেন না যে মেধা অনুযায়ী কোথায় তার চাকরি হবে। সেজন্য তারাও অনেক অপশন দেন। যেহেতু এই প্রক্রিয়া পুরোপুরি কম্পিউটারাইজড। সেজন্য দেখা যায় অনেক সময় তাদের বাড়ি থেকে অনেক দূরের জেলায় নিয়োগ পান। তবে আমরা চেষ্টা করছি তাকে যেন তার জেলার কাছাকাছি একটা প্রতিষ্ঠানে নিয়ে আসা যায়।

আরও পড়ুন: বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ৮০০ শিক্ষার্থী

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশের শিক্ষার মান আগের তুলনায় অনেক বেড়েছে। বিভিন্ন সমীক্ষায় এটি উঠে আসছে। আমাদের শিক্ষার্থীরা বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে আগের চেয়ে দক্ষ হয়ে উঠছে। আমরা এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিচ্ছি। এর মাধ্যমে একটা স্বচ্ছতা নিয়ে আসা গেছে। এছাড়া সমস্ত জায়গায় শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

ডা. দীপু মনি বলেন, আমাদের স্কুল-কলেজের প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি এখনো ম্যানেজিং কমিটির উপর আছে। তবে সরকার সিদ্ধান্ত নিলে এই নিয়োগটিও হয়তো আমরা এনটিআরসিএর আওতায় নিয়ে আসতে পারবো।

বেঁচে আছেন খামেনির স্ত্রী দাবি ইরানের
  • ১৩ মার্চ ২০২৬
পায়ুপথে অর্ধকোটি টাকার স্বর্ণের বার, পাঁচারকারী আটক
  • ১৩ মার্চ ২০২৬
ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত
  • ১৩ মার্চ ২০২৬
‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081