সংসদে কাঁদলেন প্রধানমন্ত্রী

৩০ মার্চ ২০২২, ০৪:৫১ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে পেরে জাতীয় সংসদে আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩০ মার্চ) সংসদ সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে কাঁদেন তিনি।

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে পারায় প্রধানমন্ত্রীকে তার আনন্দের স্মৃতি বর্ণনা করতে অনুরোধ করেন ফখরুল ইমাম। তার সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুই ভূমিহীন ও গৃহহীনদের জন্য গুচ্ছগ্রাম তৈরির কাজ শুরু করেছিলেন। তার স্বপ্ন ছিল দেশের কোনো মানুষ গৃহহীন, ভূমিহীন ও ঠিকানাবিহীন থাকবে না। এটাই বন্ধবন্ধুর লক্ষ্য ছিল। আর সে লক্ষ্য পূরণ করাই প্রধানমন্ত্রীর একমাত্র কাজ।

শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সাল থেকেই ভূমিহীন মানুষদের ঘর তৈরি করে দিচ্ছি এবং পুনর্বাসন করে যাচ্ছি। শুধু তাই নয়, আমরা শুরু তাদের ঘর দিয়ে বসে থাকছি না পাশাপাশি এসব মানুষদের অর্থ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: স্বাস্থ্য ক্যাডারে প্রথম ঢাকা মেডিকেলের নাফি

তিনি বলেন, ভূমিহীন মানুষদের ঘর দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পেরেছি। এর থেকে বড় আনন্দের কিছুই হতে পারে না। সেদিন আনন্দে অঝোরে কেঁদেছিলাম। কারণ এটাই বাবার স্বপ্ন ছিল। এ সময় প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন।

উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে এক লাখ ১৭ হাজার ৩২৯টি ঘর উপহার দিয়েছে সরকার। তৃতীয় পর্যায়ে ৬৫ হাজার ৪৭৪টি ঘর দেওয়া হবে।

সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস পরীক্ষা আরও হার্ড করতে হবে: ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসির আসনবিন্যাস কীভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬