৪০তম বিসিএস

স্বাস্থ্য ক্যাডারে প্রথম ঢাকা মেডিকেলের নাফি

৩০ মার্চ ২০২২, ০৪:১৮ PM
শাহ মুবদি উন নাফি

শাহ মুবদি উন নাফি © ফাইল ফটো

৪০তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছেন শাহ মুবদি উন নাফি। তিনি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (৩০ মার্চ) দুপুরে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই ফল প্রকাশ করেছে। প্রকাশিত ফলাফলে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৯৬৩ জনকে নিয়োগ সুপারিশ করা হয়। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে ১১২ জনকে নেওয়া হবে।

এদিকে স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অধিকার করার পর শাহ মুবদি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ৪০তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছি। স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছি।’

আরও পড়ুন: ডেন্টালে আবেদন করেছেন ৬০ হাজার

তথ্যমতে, ২০১৮ সালে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। এতে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন। প্রিলিমিনারিতে অংশগ্রহণ করেছিলেন ৩ লাখ ২৭ হাজার জন। এদের মধ্যে পাশ করেছিলেন ২০ হাজার ২৭৭ জন। গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১০ হাজার ৯৬৪ জন পাস করেন।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়ার কথা থাকলেও সেটি বাড়ানো হয়েছে। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে কাস্টমস ক্যাডারে ৪০টি পদ বাড়ানোর কথা রয়েছে।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬