দেলোয়ার হোসেন আজিজি © সংগৃহীত
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির আন্দোলনের পর শতভাগ উৎসব ভাতা আদায়ের আন্দোলন এবং এরপর শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তিনি বলেছেন, অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি দেলোয়ার হোসেন আজিজি।
ফেসবুক পোস্টে দেলোয়ার হোসেন আজিজি লেখেন, ‘বদলির আন্দোলনের মাধ্যমেই আমরা ধাপে ধাপে এগিয়ে যাব শতভাগ উৎসব ভাতা আদায়ের আন্দোলনের দিকে, তারপর চূড়ান্ত লক্ষ্য—এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ।’
তিনি আরও বলেন, ‘আন্দোলন চলবে, অধিকার আদায় হবে, বিজয় আসবেই—ইনশা-আল্লাহ!’