অনেক শিক্ষক বদলির আবেদন করতে পারছেন না, অভিযোগ তুললেন অধ্যক্ষ আজিজি

২৪ আগস্ট ২০২৬, ১০:৪৩ AM , আপডেট: ২৪ আগস্ট ২০২৬, ১১:৫৯ AM
অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি © সংগৃহীত

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলি আবেদনে ‘সমপদ’–সংক্রান্ত শর্ত জটিলতা তৈরি করেছে। এর ফলে অনেক শিক্ষক বদলির আবেদন করতে পারছেন না। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি।

সোমবার (২৪ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি লেখেন, ‘সমপদের শর্তের কারণে স্কুল-কলেজের অনেক শিক্ষক বদলির আবেদন করতে পারছেন না। সমপদের শর্ত শিথিল করে বদলির আবেদনের সুযোগ সবার জন্য উন্মুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

এদিকে বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনে একাধিক জটিলতা দেখা দিয়েছে। এসব সমস্যা সমাধানের জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের কাছে যাচ্ছেন শিক্ষকরা। সমস্যা সমাধানের দাবি জানালেও সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখছে না বলে অভিযোগ রয়েছে। এতে আবেদন করতে না পারা শত শত শিক্ষক বিপাকে পড়েছেন।

আরও পড়ুন: শিক্ষকদের বদলিতে নানা জটিলতা, সমাধান নিয়ে যা বলছে মাউশি

মাউশি বলছে, শিক্ষকদের বদলি আবেদনে বেশ কিছু ছোটখাটো সমস্যা দেখা দিয়েছে। বিষয়গুলো সমাধানের জন্য তাৎক্ষণিকভাবে টেলিটককে জানানো হচ্ছে। তবে সমস্যাগুলো গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ নিচ্ছে না টেলিটক। এ কারণে মাউশির মহাপরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের মাধ্যমে টেলিটকের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা করা হচ্ছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলির একাধিক সমস্যা টেলিটককে অবহিত করা হয়েছে। তারা জানিয়েছে, যে সমস্যগুলো সফটওয়্যারের কারণে হয়েছে সেগুলো তারা সমাধান করবেন। তবে যে সমস্যাগুলো প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষকদের কারণে হয়েছে সেগুলো টেলিটক সমাধানে উদ্যোগ নেবে না।’

সৃষ্ট জটিলতা সমাধান না হলে অনেক শিক্ষক বদলি আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হবেন। তাদের বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা আরও বলেন, ‘বিষয়টি আমরাও অনুধাবন করেছি। এজন্য আমরা বিষয়গুলো নিয়ে টেলিটকের সাথে আলোচনা করতে চাই। মহাপরিচালককে বিষয়গুলো অবহিত করে শিগগিরই সভার আয়োজন করা হবে।’

এদিকে শিক্ষকদের বদলি আবেদনের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করলেই ড্যাশবোর্ডে বদলি আবেদনের সাতটি শর্ত ও নির্দেশনা দেখা যাচ্ছে। এসব শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট শিক্ষক নির্দিষ্ট ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন না।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬
দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬