শিক্ষকদের বদলিতে নানা জটিলতা, সমাধান নিয়ে যা বলছে মাউশি

২৩ আগস্ট ২০২৬, ০৫:৩৩ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে নানা জটিলতা দেখা দিয়েছে। বিষয়গুলো সমাধানে সকাল থেকে বিকেল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের কাছে ধরণা দিচ্ছেন শিক্ষকরা। এসব জটিলতা সমাধানের দাবি জানানো হলেও কর্ণপাত করছে না সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান। ফলে বিপাকে পড়েছেন আবেদনের সুযোগ না পাওয়া শত শত শিক্ষক।

যদিও মাউশির দাবি, শিক্ষকদের বদলি আবেদনের ক্ষেত্রে ছোট ছোট অনেক সমস্যা দেখা দিয়েছে। বিষয়গুলো সমাধানের জন্য তাৎক্ষণিক টেলিটককে অবহিত করা হচ্ছে। তবে বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখছে না টেলিটক। এজন্য মাউশি মহাপরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের মাধ্যমে টেলিটকের সঙ্গে সভায় বসার পরিকল্পনা করা হচ্ছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলির একাধিক সমস্যা টেলিটককে অবহিত করা হয়েছে। তারা জানিয়েছে, যে সমস্যগুলো সফটওয়্যারের কারণে হয়েছে সেগুলো তারা সমাধান করবেন। তবে যে সমস্যাগুলো প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষকদের কারণে হয়েছে সেগুলো টেলিটক সমাধানে উদ্যোগ নেবে না।’

সৃষ্ট জটিলতা সমাধান না হলে অনেক শিক্ষক বদলি আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হবেন। তাদের বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা আরও বলেন, ‘বিষয়টি আমরাও অনুধাবন করেছি। এজন্য আমরা বিষয়গুলো নিয়ে টেলিটকের সাথে আলোচনা করতে চাই। মহাপরিচালককে বিষয়গুলো অবহিত করে শিগগিরই সভার আয়োজন করা হবে।’

এদিকে শিক্ষকদের বদলি আবেদনের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করলেই ড্যাশবোর্ডে বদলি আবেদনের সাতটি শর্ত ও নির্দেশনা দেখা যাচ্ছে। এসব শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট শিক্ষক নির্দিষ্ট ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন না।

শর্তগুলোর মধ্যে রয়েছে, একজন শিক্ষক সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন। ‘নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদন করতে হলে নিজ জেলায় তিনটি বা তার বেশি প্রতিষ্ঠানে পদ শূন্য থাকা যাবে না। নিজ জেলায় তিনটি বা তার বেশি শূন্য পদ থাকলে বিভাগীয় বদলির আবেদন করা যাবে না।

‘নিজ জেলা’ অথবা ‘নিজ জেলা ও নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদন করতে হলে বর্তমান কর্মস্থল ও নিজ জেলা একই হওয়া যাবে না। ‘স্পাউসের কর্মস্থল’ ক্যাটাগরিতে আবেদন করতে বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর কর্মস্থল একই জেলায় হলে আবেদন করা যাবে না।

‘স্পাউসের নিজ জেলা’ ক্যাটাগরিতে আবেদন করতে বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না। বদলির আবেদন করতে হলে বর্তমান চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে। দুই বছর পূর্ণ না হলে আবেদন করা যাবে না। এ ছাড়া বদলির জন্য অযোগ্য বা বদলিযোগ্য নন এমন শিক্ষকরা আবেদন করতে পারবেন না।

সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসপি ইন্টারন্যাশনাল দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইলে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষকরা বদলির আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, আবেদন করার আগে শিক্ষককে নিজের তথ্য ও যোগ্যতা যাচাই করে নিতে হবে। কোনো শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে বদলির আবেদন করার সুযোগ থাকবে না। বদলি আবেদন প্রক্রিয়া আগামী ২৭ আগস্ট পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য শিক্ষকদের আবেদন সম্পন্ন করতে হবে।

এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9