কাতারে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত

২৭ মার্চ ২০২২, ০৯:২১ AM
নিহত তিন শিক্ষার্থী

নিহত তিন শিক্ষার্থী © সংগৃহীত

কাতারে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টায় দেশটির দোহার ব্যস্ততম একটি হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফেনীর আজহারুল হক জয় (২১), চট্টগ্রামের ইসরান বিন ইসলাম (২২) ও সিলেটের আহমেদ সাফওয়ান (২১)।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ঢাবি শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ

পরিবার সূত্র জানায়, নিহতরা বাংলাদেশ এমএইচএম স্কুলসহ অন্যান্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছিলেন। তিনজনই সপরিবারে কাতারে বসবাস করতেন।

বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় দোহার ব্যস্ততম একটি হাইওয়েতে গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। এসময় তারা গাড়িটি রাস্তাতে রেখেই ঠিক করার চেষ্টা করেন। তৎক্ষণিকভাবে অন্য একটি গাড়ি এসে তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মৃত্যুবরণ করেন। বাকি দুজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মারা যান।

এ ব্যাপারে কমিউনিটি সংগঠনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক জানানো হয়।

প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্…
  • ০২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬