মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কেন

২০ মার্চ ২০২২, ১১:৩৮ PM
মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কেন

মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কেন © ফাইল ছবি

বাংলাদেশে করোনা মহামারি যেতে না যেতেই আবার ফিরে এসেছে চিরচেনা যানজট। গত সপ্তাহেই যানজটে অচল হয়ে পড়েছিলো ঢাকা শহর। আর সপ্তাহের শেষ দিন সরকারি ছুটির সুবাদে পরপর তিনদিনের ছুটি পেয়ে বহু মানুষ ঢাকা ছেড়েছিলেন। কিন্তু ঢাকার যানজট বহুগুণ বৃদ্ধি পেয়ে ততক্ষণে অচল করে ফেলেছিলো জাতীয় মহাসড়কগুলোকে।

বিশেষ করে চট্টগ্রাম, উত্তরবঙ্গ ও টাঙ্গাইল যাওয়ার সড়কগুলোতে দুর্বিষহ হয়ে উঠেছিলো অনেকের ভ্রমণ। একজন শিক্ষার্থী বলছিলেন, সকালে রওনা দিয়ে জ্যামের কারণে ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় আটকে ছিলেন তারা। তিনি বলেন, সময় নষ্ট হয়েছে, অসুস্থও হয়ে পড়েছি। রাস্তায় খাবারের দামও বেশি হাকাচ্ছিলো দোকানিরা। ফলে খরচটাও বেড়ে গেলো।

আরেকজন যাত্রী বলছেন, তার ধারণা ছিলো ঢাকার যানজট পেরিয়ে মহাসড়কে উঠতে পারলেই ছুটিটা চমৎকার কাটানোর জন্য গন্তব্যে যেতে পারবেন তিনি। কিন্তু তা হয়নি। আবার তিনদিনের ছুটির পর রোববার থেকে খুলবে অফিস-আদালতসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান, এবং শিক্ষা প্রতিষ্ঠান।

ফলে বেড়াতে শহর ছেড়ে যাওয়া অসংখ্য মানুষ ইতোমধ্যেই ফিরতে শুরু করেছেন। আর এই ঢাকা-মুখী ঢলের কারণেও মহাসড়কে আবার যানজটের আশংকা করা হচ্ছে।

আরও পড়ুন: বদলে যাচ্ছে ঢাকা, কমবে যানজট

মহাসড়ক যানজট মুক্ত হচ্ছেনা কেন

অথচ গত কয়েক বছর ধরেই মহাসড়কগুলো প্রশস্ত করার কাজ চলছে। সব মহাসড়ককে চার লেনে উন্নীত করণের নীতিগত ঘোষণা এসেছে অনেক আগেই। চার লেনে উন্নীত হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, প্রশস্ত হয়েছে ঢাকা ময়মনসিংহ সড়ক। মহাসড়কে যানজট হতো এমন বেশ কিছু জায়গায় ফ্লাইওভার ও ওভারপাস নির্মাণ করা হয়েছে।

কিন্তু এরপরও মহাসড়ক যানজট মুক্ত হচ্ছেনা। বরং কখনো কখনো যানজটের দৈর্ঘ্য ৩০/৪০ কিলোমিটার হয়ে যাচ্ছে। যাত্রী কল্যাণ সমিতির সভাপতি মোজাম্মেল হক চৌধুরী বলছেন, মহাসড়কে যানজটের প্রকৃত কারণ নিয়ে গবেষণা না করে ঢাকায় বসে সমাধান দেয়ার চেষ্টা করা হচ্ছে বলেই সংকটের সমাধান হচ্ছে না।

অথচ মহাসড়ক যানজট মুক্ত করতে বছরের পর বছর ধরে চেষ্টা চলছে। এমনকি আইনও করা হয়েছে যান চলাচল নির্বিঘ্ন করতে। তবে বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জমান বলছেন, মহাসড়কে অবৈধ স্থাপনা, মহাসড়কের সাথে গ্রামীণ সড়কের যত্রতত্র সংযোগের কারণেই মহাসড়ক যানজট মুক্ত হচ্ছে না।

সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশের কর্মকর্তারা বলছেন, ঢাকা -রংপুর মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েসহ চলমান প্রকল্পগুলোর কাজ শেষ হলে মহাসড়কে আর যানজট থাকবে না। কিন্তু এগুলো কবে শেষ হবে তা নিয়ে উদ্বেগ আছে। কারণ বাংলাদেশে কোন প্রকল্পই নির্ধারিত সময়ে শেষ করার নজির বিরল, বা নেই বললেই চলে। [সূত্র: বিবিসি বাংলা]

এসএসসিতে যশোর বোর্ডের ১৯ কেন্দ্র বাদ, যোগ হলো নতুন প্রতিষ্ঠ…
  • ০১ এপ্রিল ২০২৬
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সবাই
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স…
  • ০১ এপ্রিল ২০২৬
পে-স্কেলের বাস্তবায়ন দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি ক…
  • ০১ এপ্রিল ২০২৬
হামসহ ১০ রোগের টিকা সংকট, দ্রুত সমাধানের আশ্বাস স্বাস্থ্য স…
  • ০১ এপ্রিল ২০২৬
যে শর্তে যুদ্ধ শেষ করতে চায় ইরান
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence