স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বিচারপতি সাহাবুদ্দীন

২০ মার্চ ২০২২, ০১:১৩ PM
সাহাবুদ্দীন আহমদের দাফন সম্পন্ন

সাহাবুদ্দীন আহমদের দাফন সম্পন্ন © সংগৃহীত

রাজধানীর বনানী কবরস্থানে সহধর্মিণীর কবরের পাশে সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে দাফন করা হয়েছে। রোববার (২০ মার্চ) পৌনে ১২টার দিকে তাকে দাফন করা হয়।

তাঁর জানাজায় উপস্থিত ছিলেন, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, সিনিয়র আইনজীবীরাসহ হাজারো মানুষ।

এর আগে, শনিবার (১৯ মার্চ) দুপুর ২টায় সাবেক এই রাষ্ট্রপতির গ্রামের বাড়ি নেত্রকোণার কেন্দুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তাকে শেষবারের মতো দেখতে মানুষের ঢল নামে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হন সাহাবুদ্দীন আহমদ। সেখানে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে তাকে দেওয়া হয় রাষ্ট্রীয় মর্যাদা। পরে হেলিকপ্টারে করে মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন: ছয় বছরেও বিচার হলো না তনু হত্যার, আক্ষেপ বাবা-মার

প্রসঙ্গত, গত শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সাহাবুদ্দীন আহমদ মারা যান। তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ফেব্রুয়ারিতে তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাঁকে রাষ্ট্রপতি করা হয়। ২০০১ সালের ১৪ নভেম্বর তিনি রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন।

রাবি ক্যাম্পাসে শিশির মনিরকে লাল কার্ড দেখালেন একদল শিক্ষার…
  • ০৬ এপ্রিল ২০২৬
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ৩ জেলায় অভিযান তিতাসের
  • ০৬ এপ্রিল ২০২৬
ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে যা জানাল বিসিবি
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের প্রবেশপত্র ডাউনলোড শুরুর সময় জানাল…
  • ০৬ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না…
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ
  • ০৬ এপ্রিল ২০২৬