সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদের ইন্তেকাল

১৯ মার্চ ২০২২, ১০:৫৭ AM
সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদ

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদ © সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (১৯ মার্চ) সকাল ১০টা ২৫ মিনিটের দিকে রাজধানীর সম্মীলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। সাহাবুদ্দীন আহমদ ১৯৯০ সালে অন্তর্র্তীকালীন সরকারের প্রধান ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাকে রাষ্ট্রপতি করা হয়। ২০০১ সালের ১৪ নভেম্বর রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন তিনি।

১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি সাহাবুদ্দিন আহমদ নেত্রকোনার কেন্দুয়া থানার পেমল গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা তালুকদার রেসাত আহমদ ভূঁইয়া ছিলেন সমাজসেবক ও জনহিতৈষী ব্যক্তি।

আরো পড়ুন: শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো উচিত: শিক্ষামন্ত্রী

সাহাবুদ্দিন আহমদ ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও ১৯৫২ সালে এমএ ডিগ্রি লাভ করেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে। ১৯৫৪ সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন।

রাবি ক্যাম্পাসে শিশির মনিরকে লাল কার্ড দেখালেন একদল শিক্ষার…
  • ০৬ এপ্রিল ২০২৬
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ৩ জেলায় অভিযান তিতাসের
  • ০৬ এপ্রিল ২০২৬
ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে যা জানাল বিসিবি
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের প্রবেশপত্র ডাউনলোড শুরুর সময় জানাল…
  • ০৬ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না…
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ
  • ০৬ এপ্রিল ২০২৬