বাংলাদেশ-ভারত বন্ধুত্ব সাগরের চেয়েও গভীর

১৬ মার্চ ২০২২, ১১:৪৮ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পররাষ্ট্রসচিব

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পররাষ্ট্রসচিব © সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব সাগরের চেয়েও গভীর এবং হিমালয় পর্বতের চেয়েও বিশাল।

বুধবার (১৬ মার্চ) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে মৈত্রি দিবস উপলক্ষে লোগো ও ব্যাকড্রপ নকশা প্রতিযোগিতায় বিজয়ী আট বাংলাদেশি প্রতিযোগীর হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় ভারতীয় হাইকমিশনের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পররাষ্ট্রসচিব মৈত্রি দিবস উদযাপনকে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি উৎসাহী তরুণ প্রজন্মকে তাদের সৃজনশীলতার জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, মৈত্রি দিবস উদযাপন ভারত ও বাংলাদেশের সুসম্পর্কের পরিচায়ক।

ট্যাগ: ভারত
টঙ্গী থেকে অপহৃত ব্যক্তি টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ৫
  • ১৯ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ইস্যুতে জরুরি নির্দেশনা…
  • ১৯ এপ্রিল ২০২৬
যেসব নিয়ম ভাঙলে শিক্ষার্থীদের ভিসা বাতিল, জানাল মার্কিন দূত…
  • ১৯ এপ্রিল ২০২৬
ক্রেডিট অফিসার নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
  • ১৯ এপ্রিল ২০২৬
একটি খবরের অপেক্ষায় শত পরিবার, উপকূলে কান্নার ঢেউ
  • ১৯ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলে ২৩ এপ্রিলের মধ্যে ভর্তি-টিউশন ফির ৬০% পরি…
  • ১৯ এপ্রিল ২০২৬