খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়লো

১৬ মার্চ ২০২২, ০৪:৪৫ PM
খালেদা জিয়া

খালেদা জিয়া © সংগৃহীত

সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। আজ বুধবার (১৬ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, পরিবারের পক্ষ থেকে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো ও চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর জন্য আবেদন করা হয়।

এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়াকে তো জামিন দেওয়া হয়নি, জামিন দেয় আদালত। যেটা করা হয়েছে সেটা হচ্ছে, দুই-আড়াই বছর আগে উনার জন্য পারিবারিকভাবে একটা দরখাস্ত করা হয়। সেটা কোনো আইনের উল্লেখ ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারণে এটা আইনের মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী তাকে তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছিল। এটা কিন্তু জামিন না, এটা মুক্তি।

আরও পড়ুন- ছাত্রদলের নতুন নেতৃত্বের বয়সসীমা কত?

তিনি বলেন, উনারা (খালেদা জিয়ার পরিবার) আরেকটা দরখাস্ত করেছেন, এক্সটেনশনের (মুক্তির মেয়াদ বাড়ানোর) জন্য। সেই দরখাস্তটা আমার কাছে আসছে। আমরা পাঠিয়ে দেবো মতামত। সেই মতামত জানবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে।

ট্যাগ: বিএনপি
গ্রেড বৈষম্যের শিকার কলেজের ল্যাব সহকারীরা, নির্বাক মন্ত্রণ…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার…
  • ২১ এপ্রিল ২০২৬
ফুল ফান্ডেড আন্তর্জাতিক ইন্টার্নশিপের মাধ্যমে অর্জন করুন ক্…
  • ২১ এপ্রিল ২০২৬
ভুয়া ‘ছাত্রী’ পরিচয়ে ঢাকা মেডিকেল থেকে টিকটকার আটক
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রার্থীর দুশ্চিন্…
  • ২১ এপ্রিল ২০২৬
২০০ টাকায় বাংলাদেশের ম্যাচ, টিকিট কাটবেন যেভাবে
  • ২১ এপ্রিল ২০২৬