‘বাংলার সমৃদ্ধি’র হাদিসুরের মরদেহ আসছে কাল

১২ মার্চ ২০২২, ০৯:৫৫ AM
মো. হাদিসুর রহমান

মো. হাদিসুর রহমান © ফাইল ফটো

আগামীকাল রবিবার ঢাকায় আসছে ইউক্রেনের ওলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত ‘এম ভি বাংলা’র সমৃদ্ধি জাহাজের নাবিক থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মরদেহ। বর্তমানে হাদিসুরের মরদেহ রোমানিয়ার রাজধানী বুখারেস্টের পথে রয়েছে।

রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রদূত জানান, মোহাম্মদ হাদিসুর রহমানের লাশ রোমানিয়ার পথে। গভীর রাতে বুখারেস্টে পৌঁছানোর প্রত্যাশা করছি। তার মরদেহ ঢাকায় পাঠানোর সব ব্যবস্থা করা হয়েছে। রবিবার (কাল) বিকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে শুক্রবার রাত ১২টার দিকে হাদিসুরের মরদেহ বুখারেস্টে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন বিএমএমওএ সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন।

আরও পড়ুন: বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

তিনি বলেন, তার্কিশ এয়ারের একটি ফ্লাইটে রোববার (১৩ মার্চ) রাত ৮টায় ঢাকায় আসবে হাদিসুরের মরদেহ। এরই মধ্যে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মলদোভা হয়ে রোমানিয়ায় প্রবেশ করে হাদিসুরের মরদেহ। রোমানিয়া কনস্যুলেটের কর্মকর্তারা তার মরদেহ গ্রহণ করেন।

প্রসঙ্গত, বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন সমুদ্রপথে পণ্যবাহী জাহাজ এমভি ‘বাংলার সমৃদ্ধি’ গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে গিয়ে আটকা পড়ে। ২ মার্চ জাহাজে রকেট হামলা হয়। এতে জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। তার বাড়ি বরগুনার বেতাগী। হামলার ঘটনার পর দিন জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করে বাকি ২৮ নাবিককে জীবিতাবস্থায় উদ্ধার করে প্রথমে ইউক্রেনের একটি শেল্টার হাউজে রাখা হয়। সেখান থেকে মলদোভা হয়ে তাদের রোমানিয়া নিয়ে যাওয়া হয়। রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গত বুধবার দুপুরে তারা দেশে ফিরে আসেন।

ট্যাগ: মৃত্যু
বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬