বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

১২ মার্চ ২০২২, ০৯:৩৭ AM
দুর্ঘটনার কবলে পড়া ট্রাক

দুর্ঘটনার কবলে পড়া ট্রাক © সংগৃহীত

হবিগঞ্জে দুই বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

শুক্রবার (১১ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের উলুকান্দি এলাকায় হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যগেছে, শুক্রবার রাত ১০টার দিকে মহাসড়কের উলুকান্দি এলাকায় হাইওয়ে পুলিশ একটি মালবোঝাই ট্রাককে ধাওয়া করে। ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। তখন পেছন দিক থেকে আসা আরেকটি বাস দুর্ঘটনাকবলিত বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর আরও দুইজন মারা যান।

আরও পড়ুন: ধর্ষিত স্কুলছাত্রীর আত্মহত্যা, চিরকুটে রেখে গেল অপমানের বর্ণনা

সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক জানান, হাসপাতালে তারা আরও দুজনের মরদেহ পেয়েছেন। আহত অবস্থায় ভর্তি হয়েছেন ১১ জন। আহতদের সবার অবস্থা আশঙ্কাজনক।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় দেব জানান, রাত ১০টার দিকে আশিক পরিবহন ও শ‍্যামলী পরিবহনের বাস এবং একটি ট্রাকের মধ‍্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।

২০৩০ সালের মধ্যে এক কোটি চশমা দেবে সরকার, ছানি অপারেশন হবে …
  • ০৩ নভেম্বর ২০২৬
সেই শাহজালাল রুমিকে আত্মসমর্পণের নির্দেশ
  • ০৩ নভেম্বর ২০২৬
বিএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক এম এ হাদীর স্মরণ সভা অনুষ্ঠিত
  • ০৩ নভেম্বর ২০২৬
৬ ঘণ্টার জন্য টোল ফ্রি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে 
  • ০৩ নভেম্বর ২০২৬
অপহরণের ১০ দিন পর কলেজছাত্র রিদোয়নকে উদ্ধার
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ পদে কর্মকর্তা নিয়োগ দেবে মার্কেন্টাইল ব্যাংক, আবেদন ১২ নভ…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950