দুর্বল ইন্টারনেট অনলাইন ক্লাসে বাধা সৃষ্টি করেছে: শিক্ষামন্ত্রী

০৯ মার্চ ২০২২, ০৮:৩১ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ইন্টারনেটের দুর্বল গতি, ডিভাইসের স্বল্পতা এবং উচ্চমূল্যের ইন্টারনেট খরচের কারণে শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে। মঙ্গলবার (০৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানেতিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের ন্যায় অধিকাংশ উন্নয়নশীল দেশে একই ধরনের সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। এটা সত্য যে, এর দ্রুত সমাধান নেই। তবে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস সহজলভ্য করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এ দেশের শিক্ষাক্রমে মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন শিক্ষামন্ত্রী। তার মতে, স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের চিরাচরিত শিক্ষাক্রমকে উন্নত বিশ্বের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আরও উন্নত করা দরকার। এক্ষেত্রে ইউজিসি ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন: জনশক্তির যে দক্ষতা প্রয়োজন, তা দেখাতে পারছি না: নওফেল

মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বিশেষ করে উচ্চশিক্ষায় বেশি গুরুত্ব দিচ্ছে। শিক্ষার মান বৃদ্ধি এবং উন্নত মানের গবেষণা কার্যক্রমকে কাজে লাগাতে না পারলে কোনো সেক্টরেই আশানুরূপ ফল পাওয়া যাবে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের প্রযুক্তিগত দিক দিয়ে আরও দক্ষ করে তুলতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ও বিডিরেন ট্রাস্টের চেয়ারপারসন অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালযের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, এপ্যানের চেয়ারম্যান অধ্যাপক ড. জিলং ওয়াং।

আরসিআরইউ'র সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা
  • ০৮ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
close