বান্দরবানে ১১ দিনে ১২ খুন

০৬ মার্চ ২০২২, ১২:৩১ PM
বান্দরবানে খুন

বান্দরবানে খুন © সংগৃহীত

বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে চারজন নিহত হয়েছেন। শনিবার (৫ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের কালা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি। এ নিয়ে গত ১১ দিনে জেলাটিতে ১২ জন খুন হয়েছেন।

জেলা পুলিশ সুপার জেরিন আখতার বলেন, চারজন নিহতের খবর পেয়েছি। পুলিশের টিম পাঠানো হয়েছে। এখনো বিস্তারিত জানা যায়নি।

গতকাল দুপুরে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন নিহত অংনু মং মারমা। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সাবেক সদস্য। গত বৃহস্পতিবার রাতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আলেচুপাড়ার পাহাড়ি ঝিরি থেকে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

আরও পড়ুন- ৬৪ জেলা ঘোরার রোমাঞ্চকর গল্প শোনালেন ঢাবি ছাত্র

২৬ ফেব্রুয়ারি একই উপজেলার সদর ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এক যুবককে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার দুই দিন আগে রুমার গালেঙ্গ্যা ইউনিয়নের আবুপাড়ায় পাড়াপ্রধান লক্কুই ম্রো এবং তার চার ছেলে নুক্কুই ম্রো, লেং নি ম্রো, মেনু ওয়াই ম্রো ও রিং রাও ম্রোকে কুপিয়ে হত্যা করা হয়। জুম চাষের বিরোধ নিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগ: হত্যা
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গোড়া থেকেই কাজ করতে চাই: র…
  • ৩১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন
  • ৩১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence