ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের ২ দিন থাকতে দেবে রোমানিয়া

২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪১ PM
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম © সংগৃহীত

রোমা‌নিয়া সরকার ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের ২ দিন থাকার ব্যবস্থা কর‌তে রা‌জি হয়ে‌ছে। আজ শুক্রবার (২৫ ফেব্রুয়া‌রি) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম তার ভে‌রিফা‌য়েড ফেসবু‌ক পেজে এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ইউক্রেনের দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যারা আছেন তারা রো‌মানিয়ায় যেতে পারেন। রোমানিয়া সরকার দুই দিনের থাকার ব্যবস্থা করবে। তারপর বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে রেখে তাদের বাংলাদেশে আসার ব্যবস্থা করা হবে। রোমানিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে আরও বিস্তারিত নোটিশ আকারে প্রকাশ করবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ‌রিয়ার আলম।

এর আগে বৃহস্পতিবার বিকালে নিজ দপ্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিরা ভালো আছেন। সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে আগ্রহীদের প্রত্যাবাসনের ব্যবস্থা নিচ্ছে সরকার।

আরও পড়ুন: ইউক্রেন পরিস্থিতিতে কী প্রভাব পড়বে বাংলাদেশে?

তিনি বলেন, ‘আমাদের কাছে যতটুকু খবর আছে, প্রায় ৫০০ জন বাংলাদেশি সেখানে অবস্থান করছেন। এরমধ্যে প্রায় ২৫০ জনকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। তাদের সঙ্গে আমাদের পোল্যান্ড মিশন সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।’

কীভাবে বাংলাদেশিদের প্রত্যাবাসন করা হবে- এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ইউক্রেন থেকে পোল্যান্ড সীমান্ত পর্যন্ত বাংলাদেশিদেরকে নিজস্ব ব্যবস্থায় আসতে হবে। পোল্যান্ডে বেশ কয়েকটি জায়গায় তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। সেখান থেকে তাদেরকে বিশেষ বিমান পাঠিয়ে আনা যায় কি না, সেটি আমরা আলোচনা করছি।’

পোল্যান্ডের ভিসার বিষয়ে শাহরিয়ার বলেন, ‘ইতোমধ্যে আমরা পোলিশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, যেসব বাংলাদেশি পোল্যান্ডে প্রবেশ করবেন, তাদের যেন অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হয়। এ কাজে সহায়তা করার জন্য ইতালি ও জার্মানির বাংলাদেশ দূতাবাস থেকে কূটনীতিকদের পোল্যান্ডে পাঠানো হয়েছে।’

ইউক্রেন পরিস্থিতির কারণে বাংলাদেশের অর্থনীতিতে কোনও প্রভাব পড়বে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘এটি এখনও মন্তব্য করার সময় আসেনি। তবে এর কারণে জ্বালানিসহ অন্যান্য পণ্যের দাম বাড়বে। এর প্রভাব শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশের ওপরেও পড়বে।’

লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুর মরদ…
  • ০২ এপ্রিল ২০২৬
যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬