সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি

০২ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ AM , আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ AM
প্রাথমিকের ডিজি আবু নূর মোঃ শামসুজ্জামান

প্রাথমিকের ডিজি আবু নূর মোঃ শামসুজ্জামান © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশের প্রায় আড়াইমাস হলেও এখনো প্রার্থীরা যোগদান করতে পারেননি। এমনকি তাদের নিয়োগপত্রও দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রায় সাড়ে ১৪ হাজার প্রার্থী।

প্রার্থীদের দুশ্চিন্তার বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামানের সঙ্গে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে তিনি জানান, ‘সহকারী শিক্ষকদের যোগদানের বিষয়টি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে এ বিষয়ে মন্ত্রণালয় থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে কবে তারা যোগদান করবেন সেটি এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।’

প্রার্থীদের নিয়োগপত্র কবে দেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে প্রাথমিকের ডিজি আরও বলেন, ‘নিয়োগপত্র, যোগদান সবকিছুর জন্যই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রয়োজন। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

গত ২১ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। জেলাভিত্তিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করে অধিদপ্তর।

পরে গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে মোট ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তবে তড়িঘড়ি করে নেওয়া এ পরীক্ষা নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। ডিভাইস জালিয়াতি ও নানা অভিযোগে রেকর্ড সংখ্যক প্রার্থীকে আটক করা হয়।

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্…
  • ১০ নভেম্বর ২০২৬
এমআইএসটি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন, আবেদন শুরু ৫ জানুয়া…
  • ১০ নভেম্বর ২০২৬
আগারগাঁওয়ে সচিবালয় স্থাপনের জন্য শেকৃবি স্থানান্তরের চিন্তা…
  • ১০ নভেম্বর ২০২৬
রাতে না খেয়েও সকালে বাড়ে রক্তে শর্করা, কারণ কী?
  • ১০ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে রাতে বিএনপি কার্যালয়ে আগুন, আ.লীগ-ছাত্রলীগের ৬ ন…
  • ১০ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে বরগুনার বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950