বাবা-ছেলেসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা

২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০০ PM
বান্দরবান

বান্দরবান © ফাইল ফটো

বান্দরবানে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রুমা উপজেলার দুর্গম আবু পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন আবু পাড়ায় প্রধান (কারবারি) লেং রুই ম্রো (৬০), রুই থুই ম্রো (৪৫), লেং রুং ম্রো (৪২), মেনওয়াই ম্রো (৩৭) ও রিংরাও ম্রো (৩৫) ।

গ্যালেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মেনরত ম্রো জানান, জুম চাষের জমি নিয়ে সৃষ্ট বিরোধের মীমাংসার লক্ষ্যে বৃহস্পতিবার রাতে একটি শালিশ বসে। এতে কারবারির সিদ্ধান্তে বিক্ষুব্ধ হয়ে গ্রামের বেশ কয়েকজন সংঘবদ্ধ হয়ে তাদের দা দিয়ে কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হন লেং রুই ম্রো (কারবারি) এবং তার বড় ছেলে নিহত হন । গুরুতর আহত কারবারির অপর ৩ ছেলে পরে মারা যান বলে জানতে পেরেছি।

আরও পড়ুন: মন্ত্রণালয় বলছে তদন্ত করতে আর ইউজিসি দিচ্ছে পুরস্কার!

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা মুরুং বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আহমেদ সিকদার জানান, পুলিশের একটি দল শুক্রবার সকালে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় দুপুর ৩টা পর্যন্ত তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

জাতীয় দলে কি খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬