বিডিআর বিদ্রোহ মামলার রায়ও কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৬ AM
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল © সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিডিআর বিদ্রোহ মামলার বিচার হয়েছে, রায়ও কার্যকর হবে। মামলার পরবর্তী ধাপের বিচার চলমান রয়েছে। সেটার বিচারও খুব শিগগির শেষ হবে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহে নিহত শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের নৃশংস ও হৃদয়বিদারক ঘটনা ঘটবে আমরা তা কল্পনাও করিনি। কতিপয় বিপথগামী বিডিআর সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে। এ নৃশংস হত্যাকাণ্ডের বিচার হয়েছে, এটার রায় কার্যকর করা হবে।

আরও পড়ুন: পিলখানা হত্যাকাণ্ডের ১৩ বছর, ঝুলে আছে মামলা

তিনি বলেন, আপনারা বিচারের জন্য যেভাবে ধৈর্যধারণ করে আসছেন, এভাবে ধৈর্যধারণ করবেন, আপনারা এ ঘটনার বিচার দেখতে পারবেন। যথার্থ বিচারকার্যের মাধ্যমে একটি বিচারকাজ শেষ হয়েছে। আর একটি চলমান রয়েছে।

বিচারকাজ দীর্ঘ হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমাদের সব কিছু উপাদান সংগ্রহ করতে একটু সময় লেগেছে। এ ছাড়া স্বাক্ষী জোগাড় করতেও বেশ সময় লাগেছে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা চাচ্ছিলাম এ ঘটনার সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার। আর, বিচারকেরা সেটাই করেছেন। যে মামলাটি চলমান রয়েছে, সেটা খুব শিগগির শেষ হবে।’

টঙ্গী থেকে অপহৃত ব্যক্তি টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ৫
  • ১৯ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ইস্যুতে জরুরি নির্দেশনা…
  • ১৯ এপ্রিল ২০২৬
যেসব নিয়ম ভাঙলে শিক্ষার্থীদের ভিসা বাতিল, জানাল মার্কিন দূত…
  • ১৯ এপ্রিল ২০২৬
ক্রেডিট অফিসার নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
  • ১৯ এপ্রিল ২০২৬
একটি খবরের অপেক্ষায় শত পরিবার, উপকূলে কান্নার ঢেউ
  • ১৯ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলে ২৩ এপ্রিলের মধ্যে ভর্তি-টিউশন ফির ৬০% পরি…
  • ১৯ এপ্রিল ২০২৬