৪০ বছর পর পুলিশে নিয়োগে পরিবর্তন আনা হয়েছে: আইজিপি

২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৫ PM
বেনজীর আহমেদ

বেনজীর আহমেদ © ফাইল ছবি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, দীর্ঘ ৪০ বছর পর পুলিশের কনস্টেবল, সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগবিধিতে পরিবর্তন আনা হয়েছে। এরই মধ্যে নতুন নিয়মে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল পদে ৩ হাজার ‘বেষ্ট অব দি বেষ্ট’ প্রার্থী নিয়োগ করা হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা পুলিশ লাইনসে নোয়াখালী জেলার অফিসার ও ফোর্স এবং চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ অফিসারদের সঙ্গে এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

আইজিপি বলেন, ‘মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে পুলিশ সদস্যদের পদোন্নতি প্রদান করা হচ্ছে। পুলিশের প্রশিক্ষণে পরিবর্তন আনা হয়েছে। এ লক্ষ্যে প্রশিক্ষণের সিলেবাস আধুনিকায়ন ও যুগোপযোগী করা হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে উন্নত আবাসনের ব্যবস্থা করা হয়েছে।’

আরও পড়ুন: পুলিশ ভেরিফিকেশন ছাড়াই শিক্ষক নিয়োগের দাবি

দেশ ও জনগণের সেবায় নিবেদিত পুলিশ সদস্যদের কল্যাণে গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে আইজিপি বলেন, ‘কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে বিশ্বমানের বিশেষায়িত হাসপাতাল হিসেবে গড়ে তোলা হচ্ছে। পুলিশ হাসপাতালে ক্যাথল্যাব স্থাপন করা হচ্ছে। ভবিষ্যতে ক্যানসারসহ অন্যান্য ইউনিট স্থাপন করা হবে।’

পুলিশ সদস্যদের সন্তানদের লেখাপড়ার সুবিধার্থে তাঁদের জন্য বিভাগীয় শহরে আধুনিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে বলেও উল্লেখ করেন আইজিপি।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬