ফরিদপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩১ PM
ফাইল ছবি

ফাইল ছবি © টিডিসি ফটো

ফরিদপুরের চরভদ্রাসনে মিনজিয়া আক্তার (১৮) নামে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মিনজিয়া চরভদ্রাসন সরকারী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।

সোমবার সন্ধ্যা ছয়টার দিকে গাজীরটেক ইউনিয়নের বড় গাজীরটেক গ্রামে এ ঘটনা ঘটে।

মিনজিয়ার বড় ভাই শেখ আজাদ বলেন, মিনজিয়া তাদের পাঁচ ভাই-বোনদের মধ্যে সবার ছোট। ওই দিন তার বাবা শেখ আ: রশিদ কৃষি কাজে বাড়ির পাশে ফসলের মাঠে ছিলেন এবং মা আসমা বেগম বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে মিনজিয়া একা ছিলো।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে ব্লক নাম্বারেও মেসেজ করবেন যেভাবে

সন্ধ্যার দিকে তার চাচী হাফেজা বেগম ওই বাড়িতে আসলে তিনি মিনজিয়াকে বারান্দায় ঝুলে থাকতে দেখে চিৎকার করে উঠেন। এসময় তার বাবাসহ অন্যান্য লোকজন এসে মিনজিয়াকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মিনজিয়ার ভাই বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবির অধ্যাপকরা ৩০ দিনের মাথায় বলেন আমি ব্যর্থ: শিক্ষামন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইরানে ৩৩৭৫ জনের প্রাণহানি
  • ১২ এপ্রিল ২০২৬