ওমিক্রনের বিধিনিষেধ উঠল ৩৯ দিন পর

২২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৮ AM
করোনার বিধিনিষেধ

করোনার বিধিনিষেধ © ফাইল ফটো

৩৯ দিন পর করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ইস্যুতে সরকার ঘোষিত বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। সর্বশেষ জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত কার্যকর ছিল এ বিধিনিষেধ। 

এর আগে গত ১০ জানুয়ারি সারা দেশে বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ, যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়। তখন ১১টি নির্দেশনা দেওয়া হয়েছিল।

এরপর গত ৩ ফেব্রুয়ারি বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও বাংলাদেশে এ রোগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের জারি করা সব বিধিনিষেধ ও নির্দেশনার সঙ্গে দুটি শর্ত সংশোধন করে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো। এই বিধিনিষেধ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।

এদিকে, গত রবিবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আগামী ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে বিধিনিষেধ উঠে যাচ্ছে।

জানা যায়, করোনা সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় গত ১৩ জানুয়ারি থেকে ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ নতুন করে পাঁচ দফা নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। তাতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর আরও দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। 

এদিকে, গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। আর প্রাথমিক বিদ্যালয় খুলবে ২ মার্চ।

এর আগে একই কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল। এরপর ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সীমিত পরিসরে শ্রেণিশিক্ষা কার্যক্রম চালু হয়। এ সময়ের মধ্যে ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা বিষয় ও সময় কমিয়ে অনুষ্ঠিত হয়।

‘ঢাবি আর ছাত্ররা সবসময় মনের গভীরে রয়েই যায়’
  • ২৫ মার্চ ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সফল কিডনি প্রতিস্থাপন
  • ২৫ মার্চ ২০২৬
অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ নিয়ে যা বললেন স্বরাষ্…
  • ২৫ মার্চ ২০২৬
স্লো হয়ে যাচ্ছে সাধের স্মার্টফোন, সমাধান মিলবে এই পাঁচ উপা…
  • ২৫ মার্চ ২০২৬
সাবিন রাইজিং স্টার অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশি বিজ্ঞানী সে…
  • ২৫ মার্চ ২০২৬
কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিরসনের আশ্বাস শিক্ষামন…
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence