ডিজিটাল বুক আর্কাইভ অ্যাপের উদ্বোধন

১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১০ PM
‘বই চিত্র’ এর উদ্বোধন অনুষ্ঠান

‘বই চিত্র’ এর উদ্বোধন অনুষ্ঠান © সংগৃহিত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জ্ঞানভিত্তিক, সৃজনশীল জাতি গড়তে বই পড়ার কোন বিকল্প নেই উল্লেখ করে বলেন, বই মানুষকে কল্পনা শক্তি বৃদ্ধি ও সৃজনশীল হতে সহায়তা করে। একটি বই বা কবিতা মানুষকে যতটুকু প্রভাবিত করতে পারে অন্য কিছু তা পারে না।

আজ আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ডিজিটাল বুক আর্কাইভ অ্যাপ ‘বই চিত্র’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনের পর আমাদের পরবর্তী লক্ষ্য উদ্ভাবনী বাংলাদেশ বিনির্মাণ করা এবং যেখানেই সমস্যা, সেখানে সমাধান, সেখানেই সম্ভাবনা, সেখানেই উদ্ভাবন।

তিনি আরো বলেন, ৫২’র ভাষা আন্দোলনে ভাষা শহিদরা বিশ্ব দরবারে বাংলাদেশকে মর্যাদার আসন অধিষ্ঠিত করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালের ১১ মার্চ ছাত্র অবস্থায় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতিত্ব করে বাংলা ভাষার আন্দোলন শুরু করেন এবং গ্রেফতার হন।

পলক বলেন, আইসিটিতে বাংলাকে সমৃদ্ধ করার লক্ষ্যে আইসিটি বিভাগের বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পের মাধ্যমে অপটিক্যাল ক্যারেকটার রিকগনাইজার (ওসিআর), টেক্সট টু স্পিসসহ ১৫টি টোল তৈরিসহ সারাদেশে ৭১টি লাইব্রেরিকে ডিজিটালাইজ করা হচ্ছে। একটি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি করা হবে, যেখানে মানুষ লক্ষ লক্ষ বই স্ব স্ব গ্রামে বসে সাবসক্রাইব করতে পারবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আলোকিত মানুষ হতে বই পড়ার অভ্যাস গড়তে সকলের প্রতি আহ্বান জানান।

পরে প্রতিমন্ত্রী ভাষা ও সাহিত্যের ডিজিটাল আর্কাইভ ‘বই চিত্র’ মোবাইল অ্যাপ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্লিষ্ট লেখক ও শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবাল, ধানসিঁড়ি ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার।

‘বই চিত্র’ বাংলাদেশের বুক আর্কাইভ অ্যাপ। ডিজিটাল লাইব্রেরি ফরম্যাটে এই আর্কাইভটি তৈরি করা হয়েছে। এই আর্কাইভে থাকছে মুক্তিযুদ্ধ বিষয়ক বই, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, শিশু-কিশোর সাহিত্য, সাহিত্য সমালোচনা এবং অন্যান্য বিভিন্ন বিষয় ভিত্তিক বই। এছাড়া ‘বইচিত্র’-এ অন্যান্য বই ভিত্তিক অ্যাপ, ওয়েবসাইট, জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠানের লাইভের লিংকও থাকছে।

টুঙ্গিপাড়ায় ডিজেল মজুতের অভিযোগে ব্যবসায়ীকে ১০ হাজার জরিমা…
  • ২৬ মার্চ ২০২৬
মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জোবাইদা রহমানের সা…
  • ২৬ মার্চ ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, কর্মস্থল ঢা…
  • ২৬ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ইসলামি আরবি বিশ্ববি…
  • ২৬ মার্চ ২০২৬
বাসডুবিতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি, দায়ীদের দৃষ্টান্তমূলক …
  • ২৬ মার্চ ২০২৬
মাভাবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence