বেপরোয়া গতির বাসের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু

১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৮ AM
নূর মোহাম্মদ

নূর মোহাম্মদ © সংগৃহীত ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বেপরোয়া গতির যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় নূর মোহাম্মদ (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর মোহাম্মদ (৩২) হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের মাস্টার সর্দারটেক এলাকার মৃত শফিউল আলমের ছেলে।

আরও পড়ুন: ২২ ফেব্রুয়ারি কি শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে?

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সন্ধ্যার দিকে নূর মোহাম্মদ মোটরসাইকেলে করে জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। গাবুয়া এলাকায় পৌঁছালে একটি বাস মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী যুবক ছিটকে পড়ে যান। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬