আগামী নির্বাচনেও জিতবে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রী

০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৩ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও জনগণের ভোটে জয়ী হবে আওয়ামী লীগ।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গণভবনে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সভায় সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। জনগণের উপর আমাদের ভরসা আছে। আশা করছি সাধারণ মানুষ আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়ী করবে। কেননা একটা দেশকে আমরা বদলে দিয়েছি।

শেখ হাসিনা বলেন, আজকে আমরা ক্ষমতায় আছি দেখে মানুষের জীবনের উন্নতি হয়েছে। কমিউনিটি ক্লিনিক, আমার বাড়ি আমার খামার ও আশ্রয়ণ প্রকপ্লের মাধ্যমে সমস্ত সুযোগ সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি।

সরকার প্রধান বলেন, দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। আমাদের সরকারের আমলে দেশের শতভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে।

শেখ হাসিনা আরও বলেন, করোনাকালীন সময়ে আমরা বিভিন্ন প্রণোদনা দিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছি। বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৯৪ এবং মাথাপিছু আয় ২ হাজার ৫৯১ ডলার।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬