পূজা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চার ভাইয়ের

০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৭ AM
নিহত চার ভাই

নিহত চার ভাই © সংগৃহীত

পারিবারিক পূজা কর্ম শেষ করে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় চার ভাইয়ের প্রাণ গেছে; আহত হয়েছেন একই পরিবারের আরও অন্তত তিনজন। আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা ওই ইউনিয়নের রিংবং এলাকার মৃত সুরেশ চন্দ্র দে’র ছেলে অনুপম দে (৪৭), নিরুপম দে (৪৫), দীপক দে (৪০) ও চম্পক দে (২৫)।  আহতদের মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মালুমঘাট হাইওয়ে ফাঁড়ির এসআই শাফায়েত হোসেন জানান, একই পরিবারের ৯ জন ভোরে স্থানীয় একটি শ্মশানে পূজা দিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তা পারাপারের সময় কক্সবাজার শহরের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। তাদে ঘটনাস্থলেই এক ভাইয়ের মৃত্যু হয়। পরে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পরে আরও তিন ভাই মারা যায়।

মৃতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান এসআই শাফায়েত।

‎জাবিতে ২ বছরে সুপেয় পানির স্তর নেমেছে ৭.৬৪ ফুট
  • ২১ এপ্রিল ২০২৬
সৈয়দ নজরুল মেডিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মজিবুর রহমান
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম!
  • ২১ এপ্রিল ২০২৬
গত বছরের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পরীক্ষা দিল শিক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
সাধারণ শিক্ষার্থীকে ‘শিবির নেতা’ সাজিয়ে ক্যাম্পাস অস্থিতিশী…
  • ২১ এপ্রিল ২০২৬
গ্রেড বৈষম্যের শিকার কলেজের ল্যাব সহকারীরা, নির্বাক মন্ত্রণ…
  • ২১ এপ্রিল ২০২৬